জুমবাংলা ডেস্ক : আত্মগোপনে থাকা বায়তুল মোকাররমের সেই খতিব মুফতি মো. রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে।

Ruhul-Amin

Advertisement

রবিবার (২২ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বায়তুল মোকাররমের খতিব মুফতি মো. রুহুল আমিন আত্মগোপনে ছিলেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শুরুর আগে মসজিদের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় আত্মগোপনে থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে মসজিদে আসেন। তারপর তিনি বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। সে সময় মাইক্রোফোনে হাত দেওয়া নিয়ে বর্তমান খতিবের অনুসারী ও রুহুল আমিনের অনুসারীদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়।

সে সময় খতিবদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনাও ঘটে। বেশ কয়েকজন আহত হন এ সংঘর্ষে। উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে বায়তুল মোকাররম মসজিদ ত্যাগ করেন।

আ. লীগ নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা, যা বললেন ফেসবুক স্ট্যাটাসে

সংঘর্ষের ঘটনায় মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করে। পরবর্তী সময়ে খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরাও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.