জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) পর বিএনপির জোট থেকে সরে এসেছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। এর পাশাপাশি ১১ আসনে এককভাবে নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি।

মাহমুদুর রহমান মান্না

Advertisement

বুধবার (২১ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এই দুটি দল বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিল দীর্ঘদিন ধরে।

আসন সমঝোতা না হওয়ায় জেএসডি এককভাবে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিল। এবার আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্নার দল একই পথে হাঁটলো।

জানা গেছে, মান্না বগুড়া-২ থেকে ভোট করছেন। ওই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহে আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এ বিভক্তির সৃষ্টি হয়।

এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনও ফল না আসায় জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি।

আরও পড়ুনঃ

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

সোমবার এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও ১০টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.