মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বিএনপির ১৮ নেতাকর্মীদের হত্যার হুমকি দিয়ে চিরকুট ও দুটি হাতবোমা রেখে গেছে দূর্বৃত্তরা। রোববার রাতের যে কোনো সময় জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার বাবলুর বাড়ির সামনে তিনরাস্তার মোড় এলাকায় লালটেপ মোড়ানো দুটি হাতবোমা দিয়ে চিরকুট দুটি রেখে যায় তারা।

স্থানীয়দের দেওয়া খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ও তদন্ত অফিসার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল থেকে বোমা দুটি ও চিরকুট উদ্ধার করেন। পরে সেটি নিরাপত্তার জন্য পানি ভর্তি বালতিতে রাখা হয়।
চিরকুটে দূর্বৃত্তরা লিখেছে, “জয় বাংলা, ঘণ্টা সময় পাইলে তোদের বিএনপিদের যে কি হাল করব, খানকির পুলারা, লাবলুর মতো তোদের জবাই করবো। পুলিশ আমাদের হয়ে কাজ করবে। আমরা টাকা দি ওদের।’’
ওই গ্রামের বিএনপির ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে হত্যার হুমকী দিয়ে আরেকটি চিরকুটে লিখেছে, ‘‘শেখ হাসিনা আসবে ৬ মাস সময়, জয় বাংলা, জোড়পুকুরের বিএনপিদের কি হাল যে করবো, খানকির পুলারা। আমরা গ্রামে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত সবাই এক দালালদের বাজারে পাইলে খবর আছে, আই বাজারে আর আমার না সালারা।’’
আরও পড়ুনঃ
এদিকে বোমা ও হত্যার হুমকি সংবলিত চিরকুট উদ্ধারের ঘটনায় ওই গ্রামের বিএনপির নেতাকর্মীদের মাঝে আতংক বিরাজ করছে।
তবে এ ঘটনায় গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ক্যামেরার সামনে কোনো বক্তব্য দেবে না বলে সাপ জানিয়ে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


