
স্পোর্টস ডেস্ক : বিটিএস বা ব্যাংটন বয়েস। দক্ষিণ কোরিয়ার একটি সুপরিচিত ব্যান্ড। ৭ সদস্যের এই ব্যান্ড বিগহিট মিউজিক এর অধীনে ২০১০ সালে পুরো বিশ্বের সামনে নিজেদের আত্মপ্রকাশ করে।
শুধু কোরিয়াই নয় পুরো বিশ্বে রয়েছে এদের খ্যাতি। এবার এই বিটিএস ভক্তদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি বিটিএসের নতুন গান ‘বাটার’ বিলবোর্ড হট ১০০ চার্টের-এর শীর্ষস্থান দখল করে নিয়েছে।
তবে এবারই প্রথম নয়, এর আগেও তিনবার বিলবোর্ড হট চার্টের শীর্ষস্থান দখল করেছিল বিটিএস। মাত্র নয় মাসে মোট চারবার এই স্থান পেল বিটিএস-এর গান।
মাইকেল জ্যাকসনের পরে এটাই রেকর্ড। ১৯৭০ সালে মাইকেল জ্যাকসনের ৫টি গান বিলবোর্ড হট চার্টের শীর্ষে উঠেছিল। বিশ্বজুড়ে রাজত্ব করা দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘বিটিএস’ গিনেস বুক অব ওয়ার্ল্ডের পাঁচটি রেকর্ড ভেঙেছেন। তার মাঝে চারটিই সদ্য প্রকাশ পাওয়া ‘বাটার’ গানের দখলে।
২৫ মে গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বাটার’ গানের প্রিমিয়ার ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে ২১ মে। ভিডিওটি দেখেছেন ৩.৯ মিলিয়ন ভিউয়ার। এটি এখন পর্যন্ত ইউটিউবে সর্বোচ্চ। এর আগেও এই রেকর্ড ‘বিটিএস’ এর দখলেই ছিল।
‘ডিনামাইট’ গানের জন্য এই রেকর্ড অর্জন করেছিলেন তারা। ‘বাটার’ গানটি ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর রেকর্ডও গড়েছে। মাত্র ২৪ ঘণ্টায় ‘বাটার’ গানটি দেখা হয়েছে ১০৮ দশমিক ২ মিলিয়ন বার। যেখানে বিটিএস এর ‘ডায়নামাইট’ গানটির ২৪ ঘণ্টায় দেখা হয়েছিল ১০১ দশমিক ১ মিলিয়ন বার। ‘বিটিএস’র ঝুলিতে বর্তমানে ২৩টি বিশ্ব রেকর্ড আছে। এই মুহূর্তে সংগীত জগতে তাদেরকেই সবচেয়ে শক্তিধর বলে মনে করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


