নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গত রোববার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মিছিল ও শোডাউন করেন চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান।

প্রতিমন্ত্রীর ভাইয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন

Advertisement

রোববার (২১ এপ্রিল) নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে ব্যাখ্যা চেয়ে জামিল হাসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা।

শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. রহমত আলীর ছেলে ও বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলীর বড় ভাই। এছাড়া তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত রোববার (২১ এপ্রিল) শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শ্রীপুর উপজেলা চত্বরে মিছিল ও শোডাউন করেন জামিল হাসান দুর্জয়। এ সময় তার কর্মী-সমর্থকেরা স্লোগানও দেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা সোমবার রাত সাড়ে ১১টায় বলেন, এটা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ এর বিধি ১১ উপবিধি(২) এর সুস্পষ্ট লঙ্ঘন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামিল হাসান দুর্জয়কে কারণ দর্শানো নোটিশও পাঠানো হয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে প্রতিবেদন পাঠানো হবে না বা আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে না তা নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২১ মে শ্রীপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাজীপুরে দখলমুক্ত হলো বনের ৭.৫৩ একর জমি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google