Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিপাকে মেসি, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
খেলাধুলা

বিপাকে মেসি, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

By iNews DeskMay 5, 20212 Mins Read

বিপাকে আর্জেন্টাইন সুপারস্টার ও বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তাঁর বিরুদ্ধে কভিডিবিধি ভাঙার মতো গুরুতর অভিযোগ ওঠেছে। আর এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে স্পেনের লা লিগা কর্তৃপক্ষ। তারা খতিয়ে দেখবে কভিডিবিধি ভাঙা হয়েছিল কি না।

স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, গত সোমবার রাতে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন লিও মেসি। নিয়মানুযায়ী, যেখানে ছ’জনের বেশি উপস্থিত থাকার কথা নয়, সেখানে বার্সেলোনার অনেকেই উপস্থিত ছিলেন বলে খবর। কয়েকজন ফুটবলারের সঙ্গে পার্টিতে উপস্থিত ছিলেন তাঁদের স্ত্রী, বান্ধবীরা।

গত রবিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জয় এবং গত মাসে কোপা দেল রে-জয়ের জন্যই মূলত এই পার্টির আয়োজন করা হয়েছিল। পাশাপাশি বাকি মৌসুমের জন্য দলকে উদ্বুদ্ধ করাও লক্ষ্য ছিল মেসির। আর সেকারণেই বার্সেলোনায় নিজের বাড়িতেই পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু সেটা করতে গিয়েই নিয়মভঙ্গ করে ফেলেছেন। এরই সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে মেসির বাড়ি থেকে ফুটবলারদের বেরতে দেখা যাচ্ছে। আর তারপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়।

বিপাকে মেসি, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

Advertisement

বিশ্বজুড়ে এখনও বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। মৃত্যুমিছিল চলছেই। গতবছর যাঁর ভয়াবহ রূপের সাক্ষী থেকেছিল স্পেনও। এই পরিস্থিতিতে এখনও সেদেশে কভিড সংক্রান্ত একাধিক বিধিনিষেধ চালু রয়েছে। তার মধ্যে একটি ছিল বাড়িতে পার্টির আয়োজন করলে, তাতে ছ’জনের বেশি থাকতে পারবেন না। কিন্তু মেসির বাড়ির ওই পার্টিতে অনেকেই উপস্থিত ছিলেন বলে খবর। আর তাই নড়েচড়ে বসেছে লা লিগা প্রশাসন। এরই মধ্যে ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক লা লিগার এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, মেসির পার্টিতে কভিডবিধি ভাঙা হয়েছে কি না- আমরা সেই বিষয়টি নিয়ে কাজ করছি। আঞ্চলিক কাতালান সরকারের ভাইস প্রেসিডেন্ট পেরে অ্যারাগোনস মঙ্গলবার বলেছেন, গণস্বাস্থ্য সংস্থা এই মামলাটি নিয়ে তদন্ত করকে। তারাই সিদ্ধান্ত নেবে এ বিষয়টি নিয়ে কি সিন্ধান্ত নেওয়া হবে।

সূত্র: সংবাদ প্রতিদিন, খালিজ টাইমস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.

We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026
golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

June 23, 2026
Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

June 23, 2026

Latest News

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa