জুমবাংলা ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য ভিআইপি সেবা চালু হবে।

Advertisement

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টার আগ্রহের ও উৎসাহের ভিত্তিতে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন বিমানবন্দরে যায় তখন তাদের সঙ্গে লাগেজ এবং চেকিংকের জন্য একজন থাকে, ইমিগ্রেশান করার সময় পাশে একজন থাকে। প্রত্যেকটা স্তরে আমরা অনুরুপ সেবা চালু করব।

প্রবাসী উপদেষ্টা বলেন, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্যে টার্গেট করেছি, ইউরোপ পরে করব। মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রমবাজার। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যাচ্ছে ওনারা যখন ফেরত আসবে একজন ভিআইপি যে রকম সেবা পান সেটা পাবেন। আমরা লাউঞ্জ ব্যবহার করার চিন্তা করছি। এটা অনেক পরের কাজ।

তিনি বলেন, আগামী দুই সপ্তাহ থেকে এক সপ্তাহের মধ্যে একটা ইমিগ্রেশানে কাউন্টারের ব্যবস্থা করা হবে। তবে তার জন্য কর্তৃপেক্ষের সঙ্গে কথা বলতে হবে। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউট সোর্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষত কর্মী নিয়োগ করব। সেটা আমরা দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব।

সারাদেশের মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

আসিফ নজরুল বলেন, একজন প্রবাসী যেন কোনো অবস্থাতে হয়রানির স্বীকার না হোন। অপরাধ বোধ মনে না করেন এ ব্যাপারে আমরা জিরো টলারেন্ট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.