জুমবাংলা ডেস্ক: মহামারি এই করোনার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো খোলা থাকবে না কি বন্ধ থাকবে এ নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (১৬ জানুয়ারি) সাভারে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় খোলা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে। এটা তাদের নিজেদের সিদ্ধান্ত।

শিক্ষার্থীদের টিকাদানে অব্যবস্থাপনার প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আমরা যে ব্যবস্থা করেছি, সেভাবেই আপাতত চলবে। যদি ভিন্ন কোনোভাবে নেওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে সেটি তখন বিবেচনা করা হবে।

Advertisement

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যদি প্রয়োজন দেখা দেয়, তাহলে নিশ্চয়ই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব স্বাভাবিক জীবন বজায় রেখে করোনার প্রকোপ মোকাবিলা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের চলমান ক্লাস-পরীক্ষা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে পরামর্শক কমিটির সঙ্গে যখন যৌথ সভা করেছি, সে সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে, নিয়মিত মনিটরিং করছে। স্বাস্থ্যবিধি খুব কঠোরভাবে তারা মানার চেষ্টা করছে। সে কারণেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে।

তিনি বলেন, সরকারি-বেসরকারিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নিতে পারবে। এখানে কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।

১২ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত তাদেরকে টিকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কী নির্দেশনা দেয়, তার ওপর নির্ভর করছে।

এদিকে শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৩৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৪৪৭ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৪ হাজার ২৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.