Advertisement
স্পোর্টস ডেস্ক : আর মাত্র একটি টেস্ট খেললেই বিশ্বের প্রথম কোন রেকর্ডের মালিক হবেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর। বিশ্বের প্রথম কোন ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই ১০০টি করে ম্যাচ খেলার মাইলফলক গড়বেন টেলর।

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৬ সালের ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে নাম লেখান রস টেলর। ওই বছরই ২২ ডিসেম্বর শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে অভিষেক হয় ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে। তবে সাদা পোশাকে তার অভিষেকটা হয় পরের বছরে। ২০০৭ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।

সেই থেকে ১৪ বছরে নিউজিল্যান্ডের জার্সি গায়ে খেলেছেন ২৩১টি ওয়ানডে, ১০০টি টি-টোয়েন্টি এবং ৯৯টি টেস্ট। আর মাত্র ১টি টেস্ট খেললেই সেটি হয়ে যাবে টেইলরের শততম টেস্ট ম্যাচ।

অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্যারিয়ারে এই পর্যন্ত ৪০টি শতক নিজের ঝুলিতে পুরেছেন। সেই সঙ্গে রয়েছে তার ৯১টি অর্ধশতকও।

তবে এই রেকর্ড গড়তে হলে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না তাকে। কেননা চলতি মাসেই ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। এই দুই ম্যাচের প্রথমটিতে নামলেই মাইলফলক ছোঁয়া হবে টেলরের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.