জুমবাংলা ডেস্ক : ঐতিহাসিকভাবে তিতুমীরের বাঁশের কেল্লার কথা সবার মনে থাকার কথা। দেশকে স্বাধীন করতে তিতুমীর নির্মাণ করেছিলেন বাঁশের কেল্লা দুর্গ। একা লড়াই করেছেন এই বীর। তেমনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ভারত বিরোধী পোস্টের কারণে নির্মম হত্যাকাণ্ডের শিকার হোন তিনি।

আবরার

Advertisement

সেসময় বাংলাদেশে সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্বল ও নতজানু পররাষ্ট্র নীতি, সেই সঙ্গে ভারত প্রীতির আচরণ জনগণের মনে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল। শেখ হাসিনা নগ্নভাবে ভারতকে ভালোবেসেছেন। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে বৈষম্য মূলক চুক্তি করেছেন। তার এরকম নগ্ন আচরণ ক্ষোভ তৈরি করে ছাত্রদের মধ্যে। এমন সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার ফাহাদ তার ফেসবুক পোস্টে লেখেন:

১. “৪৭ এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোন সমুদ্রবন্দর ছিল না। তৎকালীন সরকার ৬ মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল। কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিছিলো। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মোংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ভারতকে সে মোংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে।

২. কাবেরি নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েকবছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চাই না সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে দেড় লাখ কিউবিক মিটার পানি দিব।

৩.কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তরভারত কয়লা-পাথর রপ্তানি বন্ধ করেছে অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাব। ……”

২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। ফেসবুকে ভারত বিরোধী একটি পোস্টের জের ধরে রাত আটটার দিকে তাকে ডেকে নিয়ে যায় বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরে রাত তিনটার দিকে জানা যায়, আবরারকে হত্যা করে একতলা ও দোতলার সিঁড়ির মাঝামাঝি ফেলে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে বলা হয়, আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সুন্দরবনে বাঘের সংখ্যা কত, জানালেন পরিবেশ উপদেষ্টা

ভারতের আগ্রাসনের প্রতিবাদ করায় সেদিন ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার হোন আবরার ফাহাদ। ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে। নতুন প্রজন্মের কাছে আবরার ফাহাদ হয়ে ওঠেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের তিতুমীর। নতুন প্রজন্ম তাকে দিয়ে তিতুমীর হিসেবে সম্মান জানাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.