Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home Bangladesh breaking news বেরোবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
Bangladesh breaking news জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর

বেরোবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

By Tarek HasanDec 16, 2024, 6:48 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর, ২০২৪) ভোরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় দিবসের মূল অনুষ্ঠানিকতা। এরপর সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বাদ্যের তালে তালে শহীদ আবু সাঈদ চত্বর হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক চত্বরে এসে শেষ হয়।

স্বাধীনতা স্মারকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে স্বাধীনতা স্মারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় স্বাধীনতা স্মারক মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা লাভের পর নতুন প্রেক্ষাপটে প্রথম বিজয় দিবস পালন করছে জাতি। তিনি বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। গত জুলাই আগস্টের আন্দোলনে যাদের আত্মত্যাগ ও অবদান আছে তাদের যেন আমরা ভুলে না যাই। দুর্নীতি ও শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পাশাপাশি ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা ও মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান বেরোবি উপাচার্য।

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের উপ-গ্রন্থাগারিক মোঃ মামদুদুর রহমান, ভ‚গোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মোঃ মাহফুজার রহমান, বাংলা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী শামসুর রহমান শুভ এবং গণিত বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী রোবায়েত হাসান । আলোচনা সভাটি সঞ্চালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ-আল-মাহবুব।

দুপুরে বিজয় দিবস উপলক্ষে ১ নম্বর খেলার মাঠে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে স্বেচ্ছাসেবী সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন (ব্রুবা) এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য।

৫৩ বছরেও এই রকমের রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়নি: নুর

বিকালে স্বাধীনতা স্মারক মাঠে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও স্থাপনা আলোকসজ্জ্বা করা হয়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at ZoomBangla iNews. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

May 22, 2026, 7:30 PM Asia/Dhaka
নাসীরুদ্দীন

বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা নেয়া হচ্ছে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

May 22, 2026, 7:06 PM Asia/Dhaka
পুত্রবধূ

যশোরের শার্শায় পুত্রবধূ ধর্ষণ মামলায় ৬৫ বছর বয়সী আটক

May 22, 2026, 7:02 PM Asia/Dhaka
Latest News
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

নাসীরুদ্দীন

বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা নেয়া হচ্ছে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

পুত্রবধূ

যশোরের শার্শায় পুত্রবধূ ধর্ষণ মামলায় ৬৫ বছর বয়সী আটক

প্রধানমন্ত্রী

বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

বাস্তবায়ন

ধর্ষণ প্রতিরোধে কোরআনের আইন বাস্তবায়ন চাইলেন এমপি আমির হামজা

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

বাঁধ

টাঙ্গাইলে ৫০ কোটি টাকায় যমুনা বাঁধ নির্মাণ করা হবে : পানি সম্পদমন্ত্রী

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp