Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বোনের বিয়ের শাড়ি কিনে বাড়ি ফেরা হলো না ভাইয়ের
জাতীয়

বোনের বিয়ের শাড়ি কিনে বাড়ি ফেরা হলো না ভাইয়ের

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 9, 2020Updated:জানুয়ারি 9, 20202 Mins Read

বোনের বিয়ের শাড়ি কিনে বাড়ি ফেরা হলো না ভাইয়ের

Advertisement

জুমবাংলা ডেস্ক : বরিশালের আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের রবিউল সরদার (৩৪) ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) তার একমাত্র ছোট বোন সোনিয়ার বিয়ে।

বোনের জন্য শাড়ি-চুড়িসহ বিয়ের আনুষঙ্গিক মালামাল কিনে বাড়ি ফিরছিলেন রবিউল। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকালে বাড়ি গেল তার মৃতদেহ। বোনের বিয়ের হাসি-খুশির পরিবর্তে এখন বাড়িতে চলছে শোকের মাতম।

বুধবার (০৮ জানুয়ারি) রাতে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এসএ ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস রবিউলকে বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম নিহত হন।

দুর্ঘটনার খবরে পাল্টে যায় বিয়েবাড়ির পরিবেশ। কয়েক দিন ধরে যে বাড়িতে বিরাজ করছিল আনন্দ সেই বাড়িতে নেমে আসে মাতম। ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা-মা। ভাইকে হারিয়ে বোন সোনিয়া এখন কাঁদছেন। সোনিয়ার বুকফাটা কান্নায় প্রতিবেশীদের চোখ ভিজে যায়। রবিউল শিহিপাশা গ্রামের ভ্যানচালক লোকমান সরদারের ছেলে।

রবিউলের স্বজনরা জানান, রবিউল ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। বোনের বিয়ের জন্য কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে বুধবার রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এর আগে ঢাকার মার্কেটে ঘুরে ঘুরে বোনের জন্য শাড়ি-চুড়িসহ বিয়ের আনুষঙ্গিক মালামাল কিনেছেন রবিউল।

বুধবার রাতে রবিউলকে বহনকারী মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয় এসএ ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন রবিউল। ওই দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা একই উপজেলার পতিহার গ্রামের হাফিজুল গোমস্তার ছেলে শাকিল গোমস্তাসহ (২৮) সাতজন আহত হন।

শিবচর থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, মাইক্রোবাসটি পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের ভুল লেনে ঢুকে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। এতে আগৈলঝাড়ার দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

এদিকে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে রবিউলের মরদেহ গ্রামের বাড়ি আৗগলঝাড়ায় এসে পৌঁছে। এ সময় স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। বার বার মূর্ছা যান বাবা-মা।

মরদেহের পাশে বোন সোনিয়া বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বিলাপ করেছেন।  বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রবিউল সরদারকে দাফন করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ডোনাল্ড ট্রাম্প

চিড়িয়াখানায় রাশেদ খাঁনকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গরুর পাশে

জুন 21, 2026
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব ইস্যু গুরুত্ব পাবে

জুন 21, 2026
Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

জুন 21, 2026

Latest News

ডোনাল্ড ট্রাম্প

চিড়িয়াখানায় রাশেদ খাঁনকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গরুর পাশে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব ইস্যু গুরুত্ব পাবে

Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সারওয়ার আলম

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

Heavy-Rain

দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa