ট্রাক

Advertisement

জুমবাংলা ডেস্ক : মাত্র পাঁচ টন ধারণক্ষমতার স্থলে ২০ টনের বেশি ওজন নিয়ে পারাপারকালে বেইলি ব্রিজ ভেঙে পড়েছে খাদে। জামালপুরের সরিষাবাড়ী থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলাগামী মালিপাড়া-মুনসুরনগর সড়কের ব্রাহ্মণজানি বাজার এলাকায় বুধবার (৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

৪০০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রাক বেইলি ব্রিজ পার হওয়ার সময় মাঝখানে ভেঙে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে প্রবল বন্যার স্রোতে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। পরে সেখানে সাময়িকভাবে চলাচলের জন্য একটি বেইলি ব্রিজ নির্মাণ করে জামালপুরের সড়ক ও জনপথ বিভাগ। এ বেইলি ব্রিজে সর্বোচ্চ পাঁচ মেট্রিক টনের বেশি ওজন পরিবহন নিষিদ্ধ ছিল। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে ব্রাহ্মণজানি বাজারের ব্যবসায়ী আশরাফ আলী ট্রাকযোগে জামালপুর থেকে ৪০০ বস্তার সিমেন্ট আমদানি করেন। ট্রাকের ওজন ছাড়াই শুধু সিমেন্টের ওজনই ছিল প্রায় ২০ মেট্রিক টন।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা জানান, ব্রিজটি সড়ক ও জনপথ বিভাগের। এটি ভাঙার খবর পেয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

জামালপুর সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন কালের কণ্ঠকে জানান, অতিরিক্ত মালামাল বোঝাই করে ট্রাক যাওয়ার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। ইতোমধ্যেই এটি মেরামতের প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাকটি উদ্ধার করতে চার-পাঁচ দিন সময় লাগতে পারে, সে জন্য ব্রিজটি পুনরায় সচল হতে কয়েক দিন সময় লাগবে বলেও তিনি জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.