Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা ক্যাম্পাস ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং’
ক্যাম্পাস

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং’

By Hasan Majorনভেম্বর 15, 20222 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটি সম্প্রতি এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের পুনঃনামকরণের মাধ্যমে বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং করার ঘোষণা দিয়েছে।

এই অনুষ্ঠানে স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাইয়ের সাথে বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্ট্রিজ এর চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, ‘বিএসআরএম গ্রুপের উদার অনুদানের জন্য ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের পুনঃনামকরনের অনুমোদন দিয়েছে। এই অনুদান উন্নত গবেষণা এবং আধুনিক শিক্ষাপদ্ধতিকে সহায়তা করার জন্য গঠনমূলক একাডেমিক উদ্যোগকে অর্থায়ন করবে।’

আগামী কয়েক বছরে বিশ্বমানের শিক্ষক নিয়োগ, গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে অত্যাধুনিক গবেষণা এবং পাঠ্যক্রমের উদ্ভাবনী উন্নয়নে অনুদানের এই অর্থ ব্যয় করবে বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং। ব্র্যাক ইউনিভার্সিটির তহবিলে বিএসআরএম গ্রুপ প্রদত্ত এই অনুদান বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ফুল টিউশন গ্রান্টসসহ কিছু সংখ্যক মেধাভিত্তিক বৃত্তি প্রদানেও ব্যবহৃত হবে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান খ্যাত বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজ দেশের প্রাচীনতম শিল্পগোষ্ঠীসমূহের একটি। ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান ইস্পাত পণ্য তৈরির ক্ষেত্রে নেতৃত্বদানের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো তৈরিতে অবদান রেখে চলেছে। উৎপাদন ও উদ্ভাবনে বিনিয়োগ বজায় রেখে প্রতিষ্ঠানটি পণ্যের গুণগত মানের বিষয়ে তাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। অতি সম্প্রতি পদ্মা সেতু প্রকল্পের পাইলিং-এ এই প্রথমবারের মতো ৫০ মিমি রড বিশেষভাবে ডিজাইন ও উৎপাদন করা হয়েছে।

অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি, বিএসআরএম গ্রুপ তার ব্যাপক কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি (সিএসআর) কর্মসূচির মাধ্যমে যা বিশেষভাবে শহর এবং গ্রামের প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য, পরিবেশগত সুরক্ষা, সংকট মোকাবেলা এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিনামুল্যে স্কুল পরিচালনাসহ শিক্ষা সহায়তার মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখছে।

বিএসআরএম এর ম্যানেজিং ডিরেক্টর আমেরআলী হুসেইন বলেন, ‘বিএসআরএম এর প্রতিষ্ঠাতাগণের বদান্যতার দীর্ঘদিনের রীতি অনুসরণ করে আমরা বাংলাদেশে টেকসই উন্নয়নের মূল চালিকাকে অর্থপূর্ণ উপায়ে প্রভাবিত করার চেষ্টা করি। নতুন প্রজন্মের প্রকৌশলীদের ডিজাইন এবং টেকসই সমাধান তৈরির চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত করার জন্য এই উপহারটি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

বৃহত্তর সামাজিক অন্তর্ভুক্তির জন্য জনগণের ক্ষমতায়ন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সক্ষম এমন নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করতে স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট, স্কুল, ডিপার্টমেন্ট ও সেন্টারসমূহ, শিক্ষক-শিক্ষার্থীদের বহুমুখী গবেষণায় সম্পৃক্ততা এবং বহু সংখ্যক সহযোগিতামূলক উদ্যোগ এর স্বাক্ষ্য বহন করে চলেছে যার মাধ্যমে সমাজ উপকৃত হয়।

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, ‘আমরা বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজের এই উপহারকে স্বাগত জানাই কারণ ব্র্যাক ইউনিভার্সিটি তার প্রতিষ্ঠাকালীন চেতনায় অবিচল থেকে উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির জন্য উদ্ভাবনের বৈশ্বিক ডিসকোর্সে নেতৃত্ব দিতে পরিবর্তনের পথে যাত্রা শুরু করেছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মে 31, 2026
CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

মে 24, 2026
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

মে 24, 2026
Latest News
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

বেরোবি

মামলা ও কারাবরণ: আলোচনায় বেরোবির ৫ উপাচার্য

স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রফেসর ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa