মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক শেখ আবদুস ছামাদ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।
তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, ৭৫ পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ের কর্মী, নব্বইয়ের গণআন্দোলনসহ ১\১১ এর পরীক্ষিত সৈনিক। এছাড়া তিনি আদমজীর অন্যতম পরিশ্রমী একজন সাবেক শ্রমিক নেতা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিলে বয়রা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের জনপদ ও নির্বাচনী এলাকায় জনকল্যাণমূলক কাজে আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করার অঙ্গীকার করেন দলের দুঃসময়ে পরীক্ষিত এই বর্ষীয়ান নেতা।
আলহাজ্ব শেখ আবদুস ছামাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে শেখ হাসিনার অনুপ্রেরণায় মূল সংগঠনের নেতাদের দিকনির্দেশনায় দলের কাজ করে চলছি, আমি পদের জন্য দল করি না। কাজেই চাওয়া পাওয়া বলতে আমি কিছুই বুঝি না। তবে দলের কর্মী হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর খেদমতে নিজেকে বিলিয়ে দেব ইনশাআল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


