জুমবাংলা ডেস্ক : রাজধানীর ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’। রোববার (১০ মার্চ) ভোর ৬টার পর এয়ার কোয়ালিটি ইনডেকক্সে (একিউআই) দেওয়া তথ্যমতে ১৯৪ স্কোর নিয়ে দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।

ভোরের বাতাসেও স্বস্তি নেই রাজধানীতে, বায়ু দূষণের দ্বিতীয় স্থানে ঢাকা

বায়ুদূষণের এ তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকতা। শহরটির স্কোর ২০৪। আর দ্বিতীয় অবস্থানে রাজধানী ঢাকা, শহরটির স্কোর ১৯৪, তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর করাচি, যার স্কোর ১৭৯। আবার একই স্কোর নিয়ে চর্তুথ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৭৫।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে দিনের পর দিন ঢাকায় বায়ুদূষণ বেড়েই চলেছে। এর তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, বিশ্বে বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ বাড়ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.