Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মনোনয়নপত্র জমা দিতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ
বিভাগীয় সংবাদ রাজশাহী

মনোনয়নপত্র জমা দিতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ

By Shamim RezaSeptember 24, 20202 Mins Read
মনোনয়নপত্র জমা দিতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ
মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নিখোঁজ মাসুদ রানা। ছবি : সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা নিখোঁজ হয়েছেন। উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে গতকাল বুধবার মাসুদ রহস্যজনকভাবে নিখোঁজ হন বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা। তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা এবং বগুড়া জেলা ছাত্রদলের সহসভাপতি।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মাসুদ রানার নিখোঁজ হওয়ার বিষয়টি তার বাবা ইয়াকুব আলী নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাসুদ রানা বুধবার সকালের দিকে ধুনট শহরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে বাড়িতে ফিরে না আসায় তার সন্ধান করতে থাকি। বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তাকে খুঁজে না পেলে থানায় লিখিত অভিযোগ করা হবে।’

জানা গেছে, ২০১৬ সালের ২৩ এপ্রিল নির্বাচনে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম ফটিক নির্বাচিত হন। বার্ধক্যজনিত কারণে ১৫ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। এ কারণে ১৬ ফেব্রুয়ারি কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। আগামী ২০ অক্টোবর ওই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খোঁজ নিয়ে জানা যায়, এই নির্বাচনে মাসুদ রানা বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বুধবার দুপুরের দিকে মনোনয়নপত্র দাখিল করতে উপজেলা পরিষদ চত্বরেও আসেন। সেখানে অনেকেই তাকে মনোনয়নপত্র হাতে নিয়ে ঘোরাফেরা করতে দেখেছেন। কিন্তু তিনি মনোনয়নপত্র দাখিল করেননি।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোকাদ্দেছ আলী বলেন, ‘চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে পাঁচজন শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। অবশিষ্ট দুজনের মধ্যে মাসুদ রানা বিএনপির প্রার্থী পরিচয় দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু তিনি কেনো মনোনয়নপত্র দাখিল করেননি।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026

Latest News

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa