সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জে গুড়ে ভেজাল মিশ্রণের দায়ে ২ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
সোমবার (০১ ফেব্রুয়ারী) সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করেন।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জে গুড়ে ভেজাল মিশ্রণের অপরাধে রাজশাহী থেকে আগত মৌসুমি ব্যবসায়ী মশগুল কে ২০০০ টাকা এবং ভেজালকারীর স্থানীয় পৃষ্ঠপোষক গুড়ের ব্যাপারী বিল্লাল কাজীকে ৫০০০ টাকা জরিমানা আরোপ ও ভেজাল গুড় তৈরি বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো জানান, ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম ও মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


