Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মার্কিন দূতাবাসে হামলা : ইরানকে চড়া মূল্য দিতে হবে, বললেন ট্রাম্প
আন্তর্জাতিক

মার্কিন দূতাবাসে হামলা : ইরানকে চড়া মূল্য দিতে হবে, বললেন ট্রাম্প

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 1, 20202 Mins Read

মার্কিন দূতাবাসে হামলা : ইরানকে চড়া মূল্য দিতে হবে, বললেন ট্রাম্প

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার জন্য প্রতিবেশী ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

ইংরেজি নববর্ষের দিনে এক টুইটে ইরানের প্রতি ট্রাম্প এ হুমকি দিয়েছেন বলে জানায় বিবিসি।

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান সমর্থিত কাতায়েব হেজবুল্লাহর ২৫ যোদ্ধা নিহত ও ৫৫ জন আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার বাগদাদের সুরক্ষিত এলাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা দেয়ালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।

ইংরেজি নববর্ষের প্রাক্কালে এক টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেন, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হলে ইরানকে ‘অনেক বড় মাশুল দিতে হবে’।

টুইটে তিনি বলেন, ‘আমাদের কোনো স্থাপনায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির জন্য ইরান পুরোপুরি দায়ী হবে। তাদেরকে অনেক বড় মাশুল দিতে হবে। এটা সতকর্তা নয়, হুমকি। শুভ নববর্ষ!’

এদিকে বাগদাদে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার পর ওই অঞ্চলে তাৎক্ষণিক ৭৫০ মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষামন্ত্রী মাইক এস্পার।

সাংবাদিকদের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, বিক্ষোভকারীরা ‘যুক্তরাষ্ট্রের পতন হোক’ স্লোগান দিতে দিতে দূতাবাস ভবনে হামলে পড়ার চেষ্টা করে। দূতাবাসের বাইরের নিরাপত্তা দেয়ালের ক্যামেরা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে তারা। পানির বোতল নিক্ষেপ শুরু হলে নিরাপত্তারক্ষীদের ভবনের ভেতরের দিকে চলে যেতে দেখা যায়।

আলজাজিরা জানায়, বিক্ষোভের কারণে মার্কিন রাষ্ট্রদূত ও কর্মকর্তা-কর্মচারীদের দূতাবাস থেকে সরিয়ে নেওয়া হয়।

রবিবার ইরাক ও সিরিয়ায় কাতায়েব হেজবুল্লাহ মিলিশিয়ার সদরদপ্তরসহ পাঁচটি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ২৫ যোদ্ধা নিহত হন। আহত হন আরও ৫৫ যোদ্ধা।

গত ২৭ ডিসেম্বর কিরকুকে একটি ইরাকি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় একজন মার্কিন সামরিক কন্ট্রাক্টর নিহত ও কয়েকজন মার্কিন সেনা আহত হওয়ার পর এই হামলা চালায় যুক্তরাষ্ট্র।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

জুন 21, 2026
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026

Latest News

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa