লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন তিনি।শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট।

আসনটিতে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৮৬ হাজার ৮১১ ভোট। ২৭ হাজার ৫৪৬ ভোটের ব্যবধানে হেরেছে মাহফুজ আলমের ভাই।
লক্ষ্মীপুর-১ আসনটি রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোটার ২ লাখ ৮১ হাজার ৩০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৬৫৮ জন, নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬৪৪ জন। আসনটিতে সর্বমোট ভোট প্রাদন হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৪টি।
আসনটিতে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাকির হোসেন পাটওয়ারী পেয়েছেন ১০ হাজার ৮৮০ ভোট, লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ পেয়েছেন ৪১০ ভোট, মই প্রতীকে বাসদের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ১৯৭ ভোট, সিংহ প্রতীকে এনডিএম-এর প্রার্থী মো. আলমগীর হোসাইন পেয়েছেন ১০৫ ভোট ও ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাউছার আলম পেয়েছেন ১১৪ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

