প্রতীকী ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: অস্ট্রিয়া ও রোমানিয়ার বিপক্ষে মিডলসব্রোর রিভারসাইড স্টেডিয়ামে প্রাক-ইউরো ২০২০ প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। দেশটির ফুটবল এসোসিয়েশন বুধবার এই ঘোষনা দিয়ছে।

এফএ জানিয়ছেন কোভিড-১৯ থেকে মুক্ত হতেই উভয় প্রস্তুতি ম্যাচের জন্য উত্তর পূর্বাঞ্চলীয় শহরের ভেন্যুটিকে বেছে নেয়া হয়েছে।

ইংল্যান্ড জাতীয় দলের বর্তমান ম্যানেজার গ্যারেথ সাউথগেট ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নেবার আগে এই মিডলসব্রোর খেলোয়াড় ও ম্যানেজারও ছিলেন। এরপর ২০১৬ সালে তিনি জাতীয় দলের দায়িত্ব পান।

ইউরো ২০২০’এ ইংল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচগুলো লন্ডনের ওয়েম্বলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই মাঠেই টুর্নামেন্টে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর আগে ২০০৩ সালে স্লোভাকিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বে ইংল্যান্ড সর্বশেষ রিভারসাইড স্টেডিয়ামে খেলেছিল। এছাড়া ১৯০৫ ও ১৯৩৭ সালে এই ভেন্যুটি মিডলসব্রোর সাবেক গোম গ্রাউন্ড অরেসাম পার্ক নামে পরিচিত ছিল। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.