জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. ইকবাল হোসেন (২৫) নামের এক নববিবাহিত যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় ইকবাল হোসেন এর বন্ধু মোহাম্মদ শুভ (২২) ও মো. শাওন (২২) আহত হয়েছেন।

Advertisement

সোমবার (০৯ডিসেম্বর) বিকালে উপজেলার নুরাইনপুর এলাকায় নিহতের মোটরসাইকেলের সঙ্গে অবৈধ যানবাহন মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলি চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত ইকবাল হোসেন একটি ডেভলপার কোম্পানিতে চাকুরি করেন। তিনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের মো. আবু তাহেরের ছেলে। দুইদিন আগে পাশের গ্রামের বিথী নামের এক তরুণীকে বিয়ে করেন তিনি। বন্ধু শাওন ও শুভকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য নুরাইনপুর বাজার থেকে মিষ্টি কিনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

ইকবাল হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম, ঘটনাস্থলে সড়কের ওপর একটি ট্রাক পার্কিং করা ছিলো। ট্রাকটির পাশ দিয়ে ওভারটেক করে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী ৩ জনই ছিটকে পড়েন। দুর্ঘটনায় ইকবালের মাথা গুরুতর জখম হয়। দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। ইকবালের বন্ধু শাওন ও শুভ চিকিৎসাধীন আছেন বলে জানায় পুলিশ।

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত ২ জনের

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনার শিকার মাহেন্দ্রা ট্রলি ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে আছে। ট্রলি চালককেও আটক করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.