Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ মুখোরোচক খাবার বিক্রি করে সোহেল এখন স্বাবলম্বী
পজিটিভ বাংলাদেশ

মুখোরোচক খাবার বিক্রি করে সোহেল এখন স্বাবলম্বী

By rskaligonjnewsফেব্রুয়ারি 5, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক: বাজারে দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি থাকা সত্ত্বেও মাত্র ৫০ টাকায় আস্ত সেদ্ধ ডিম, সালাদসহ মোরগ পোলাও বিক্রি করেন চাঁদপুরের হাইমচরের মো. সোহেল দেওয়ান। এর সঙ্গে মুখরোচক আরও ২২ প্রকারের খাবার আছে তার। এই ২৩ প্রকারের খাবার বিক্রি করেই সাবলম্বী হয়েছেন তিনি।

মুখোরোচক খাবার বিক্রি করে সোহেল এখন স্বাবলম্বী

Advertisement

স্বল্প মূল্যে খাবার খাওয়ার পাশাপাশি নিরিবিলি পরিবেশে এখানে বসে সময় কাটানো যায় বলে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভোজন রসিকরা। এভাবে বেচা-বিক্রিতে দিনে সব খরচ বাদ দিয়ে তার ৩-৪ হাজার টাকা লাভ থাকছে বলে জানিয়েছেন সোহেল।

চরভৈরবীর ৩নং ওয়ার্ডের টমটম ব্রিজ এলাকায় গেলে সোহেলের দোকানে ৫০ টাকার মোরগ পোলাও খেতে নারী-পুরুষের ভিড় দেখা যায়।

স্থানীয়রা জানান, সেদ্ধ ডিমসহ মোরগ পোলাও সোহেল দেওয়ান নামের এক যুবক বিক্রি করছেন মাত্র ৫০ টাকায়। সঙ্গে দিচ্ছেন সালাদও। শুধু তাই নয়, তার এখানে মোরগ পোলাওয়ের পাশাপাশি নুডলস, ঝাল মুড়ি, চটপটি, ফুচকা, বুট, চাউল ভাজা, চানাচুর মাখাসহ আরও ২২ প্রকারের মুখরোচক খাবার পাওয়া যায়। দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতিতেও স্বল্প মূল্যে এভাবে খাবার পাওয়া যায় বলেই দূর দূরান্ত থেকে দোকানটিতে খেতে আসেন অনেকেই।

সোহেল ঝালমুড়ি ও ফুচকার দোকানের স্টাফ মো. নিরব জানান, এখানে নারীদের বসার জন্য আলাদা তিনটিসহ মোট পাঁচটি কেবিন রয়েছে। আলগী, জনতা বাজার, খাদেরগঞ্জ, হাইমচর, হাওলাদার বাজারসহ বেশকিছু স্থান থেকে প্রতিনিয়ত নারী-পুরুষ এখানে এসে খাবার খায়। তাছাড়া মহাজনও ভালো, তাই আমি নিজেও আনন্দ নিয়ে কাজ করি।

জানা যায়, টমটম ব্রিজ এলাকার এ দোকানটি প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। দোকান খোলার পর থেকেই ভিড় লেগে থাকে।
সোহেল দেওয়ান একই এলাকার মো. জহিরুল হক দেওয়ান ও তাছলিমা বেগম দম্পতির চার ছেলেমেয়ের মধ্যে সবার বড়। বর্তমানে তার স্ত্রীসহ ‍দুই ছেলে-মেয়ে রয়েছে। সন্তানরা স্কুলে পড়ালেখা করে।

এ বিষয়ে মো. সোহেল দেওয়ান বলেন, একসময় আমি ঘুরে ঘুরে আচার বিক্রি করতাম। এরপর প্রায় দুই যুগ ধরে এ দোকানটি ভাড়া নিয়ে চটপটি ফুচকাসহ মুখোরোচক খাবার বিক্রি করি। এখন সাবলম্বী হয়েছি। বর্তমানে এই দোকানের ৫০ টাকায় সেদ্ধ ডিমসহ মোরগ পোলাওটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমার দোকানে দুইজন লোক রাখা আছে। খাবারের গুণগত মান ও সুনাম ধরে রেখে ব্যবসাকে সফলতার সঙ্গে এগিয়ে নিতে সবার দোয়া চাচ্ছি।

মাছের ঘেরে বরই চাষ!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

ডিসেম্বর 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

ডিসেম্বর 19, 2024
Latest News
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa