Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মৌসুমীর মৃত্যু রহস্য খুঁজতে তদন্তে নেমেছে বিভিন্ন সংস্থা
বিভাগীয় সংবাদ রংপুর

মৌসুমীর মৃত্যু রহস্য খুঁজতে তদন্তে নেমেছে বিভিন্ন সংস্থা

By Shamim RezaMay 29, 20203 Mins Read

মৌসুমীর মৃত্যু রহস্য খুঁজতে তদন্তে নেমেছে বিভিন্ন সংস্থা

Advertisement
জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গার্মেন্টস কর্মী মৌসুমী আক্তারের মৃত্যুকে ঘিরে নতুন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। রংপুর মহানগর পুলিশ মৌসুমীর লাশ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য তার বাবা গোলাম মোস্তফার কাছে হস্তান্তর করলেও সেই লাশ দাফন না করে নদীতে কারা ফেলে দিলো? লাশ যাতে এলাকায় নিয়ে আসা না হয় এ জন্য কারা বুড়িমারীতে বিক্ষোভ করল? সুস্থ মৌসুমী আক্তার কীভাবে ট্রাকে মারা গেলেন? ট্রাকচালক ও হেলপারকে আটকের পরও কী কারণে পুলিশ তাদের ছেড়ে দিলো? এসব রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা।

পুরো ঘটনা নিয়ে মেয়ের বাবা গোলাম মোস্তফা, মা সাহেরা বেগম, তার দুই বোন শান্তনা ও রুমানা এবং লাশ পরিবাহনকারী গাড়ির চালক ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। তবে এ মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নের উত্তর বের করতে ও প্রকৃত রহস্য খুঁজতে সরকারের বিভিন্ন সংস্থা তদন্তে নেমেছে। ইতিমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা মৌসুমীর বাবা-মাসহ পরিবারের সদস্যদের একাধিক বার কথা বলেছেন।

জানা যায়, মৃত পোশাক শ্রমিক মৌসুমী আক্তার ওই উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুচ্ছগ্রামের গোলাম মোস্তফার মেয়ে ও একই উপজেলার বাউড়া ইউনিয়নের সরকারের হাট এলাকার মিজানুর রহমানের স্ত্রী। গত ২৪ মে জেলার আদিতমারী এলাকায় তিস্তা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৌসুমী আক্তারের বাবা গোলাম মোস্তফার দাবি, তার মেয়ের লাশ করোনা রোগী সন্দেহে এলাকায় নিয়ে এসে দাফনে বাধা পাওয়ায় রংপুরের এক লাশ পরিবহনকারী গাড়ির চালকের কাছে লাশ হস্তান্তর করে দাফনের জন্য ৫ হাজার টাকা দিয়ে তিনি বুড়িমারীতে চলে আসেন। পরে ওই চালক লাশ কি করেছেন তা তিনি জানেন না।

কিন্তু ওই লাশ পরিবহনকারী গাড়ির চালকের বক্তব্য একেবারে ভিন্ন। তিনি জানান, মৌসুমীর লাশ রংপুর থেকে পাটগ্রামের বুড়িমারী নিয়ে যাওয়ার পথে বড়খাতা এলাকায় তার বাবা লাশটি নামিয়ে নেয়। ওই স্থানে লাশ নামিয়ে দিয়ে তারা গাড়ি নিয়ে চলে যায়।

তবে মৌসুমীর দুই খালাতো বোন শান্তনা ও রুমানার দাবি অন্যরকম। তাদের দাবি, তাদের বোন মৌসুমীর লাশ যখন গাড়িতে তোলা হয় পাটগ্রাম নিয়ে আসার জন্য। তখন ওই গাড়িতে তাদের খালু মৌসুমীর বাবা ছিলেন। লাশ জলঢাকা নিয়ে আসা পর্যন্ত লাশের সঙ্গে তাদের খালু গাড়িতেই ছিলেন। এরপর সবার ফোন বন্ধ পাওয়া যায়।

মৌসুমীর মা সাহেবা বেগম বলেন, ‘আমার মেয়ের মৃত্যুর খবর শুনে আমি স্থানীয় চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যানের সহযোগিতায় আমার মেয়ের লাশ রংপুর থেকে পাটগ্রামে নিয়ে আসার প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু পথিমধ্যে কে লাশ নদীতে ফেলে দিলো তা জানি না। লাশ এলাকায় নিয়ে আসার জন্য চেয়ারম্যান আমাদের সহযোগিতা করেছেন।’

বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, ‘একটি সুস্থ মেয়ে ঢাকা থেকে রংপুর আসার পথে কীভাবে মারা গেল? সেই লাশ পুলিশ তার বাবার কাছে দাফনের জন্য হস্তান্তর করার পরও তিস্তা নদীতে কারা ফেলে দিলো? পাশাপাশি পুরো ঘটনা নিয়ে মেয়ের বাবা গোলাম মোস্তফা, মা সাহেরা বেগম, তার দুই বোন শান্তনা ও রুমানা এবং লাশ পরিবহনকারী গাড়ির চালক ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য থেকে নতুন নতুন প্রশ্নের জন্ম নিয়েছে। তাই প্রকৃত রহস্য বের করতে প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাক তাকে আইনের আওতায় আনতে হবে। একটি মহল আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশন করছেন।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, ‘পুরো ঘটনা নিয়ে তার পরিবারের সদস্যরা ভিন্ন বক্তব্য দিয়েছেন। ফলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা বিষয়টি গুরুত্বর সহকারে তদন্ত করছেন। প্রকৃত রহস্য বের করতে একটু সময় লাগবে।’

উল্লেখ্য, মৌসুমী নামে এক গার্মেন্টস কর্মী ঢাকা থেকে তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ফেরার পথে ২২ মে ট্রাকে রহস্যজনক মৃত্যুর শিকার হয়। তার লাশ রংপুর তাজহাট থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে ২৩ মে তার বাবার কাছে হস্তান্তর করে। কিন্তু লাশ দাফন না করে নদীতে ফেলে দেওয়া হয়। ২৪ মে মৌসুমির লাশ লালমনিরহাটের আদিতমারী এলাকায় তিস্তা নদী থেকে উদ্ধার করে পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa