Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রোনালদোর পেনাল্টি মিস, টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়
খেলাধুলা ফুটবল

রোনালদোর পেনাল্টি মিস, টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 5, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: গতরাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডে মিডলসব্রোর কাছে হেরে বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজের জন্মদিনের আগের রাতটা রাঙাতে পারলেন না ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। উল্টো তার পেনাল্টি মিসের মাশুল দিয়ে এফএ কাপ থেকে চতুর্থ রাউন্ডেই ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টাইব্রেকারে তাদের হারিয়ে দিয়েছে মিডলসব্রো।

আজ (৫ ফেব্রুয়ারি) রোনালদোর ৩৭তম জন্মদিন। এর আগের রাতে ওল্ড ট্র্যাফোর্ডে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে দ্বিতীয় বিভাগের দল মিডলসব্রোর মুখোমুখি হয়েছিল রোনালদোর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সবার প্রত্যাশা ছিল, সহজ জয়ই পাবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।

কিন্তু মাঠে সব হিসেবনিকেশ বদলে দিয়ে ইউনাইটেডের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে মিডলসব্রো। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে অমীমাংসিত ছিল ম্যাচ। রোনালদো পেনাল্টি মিস না করলে ৯০ মিনিটের ভেতরেই জিতে যেতো ইউনাইটেড। এরপর অতিরিক্ত ত্রিশ মিনিটেও হয়নি কোনো গোল।

যে কারণে ফল নির্ধারণের জন্য দ্বারস্থ হতে হয় টাইব্রেকারের। যেখানে দুই দলই নিজেদের প্রথম সাতটি শটে জালের ঠিকানা খুঁজে নেয়। কিন্তু অষ্টম শটে ব্যর্থ হন ইউনাইটেডের অ্যান্থনি অ্যালাঙ্গা। অন্যদিকে মার্টিন পায়েরো গোল করলে পরের রাউন্ডের টিকিট পেয়ে যায় মিডলসব্রো।

মূল ম্যাচে ২০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েছিল ইউনাইটেড। পল পগবাকে ডি-বক্সের ভেতরে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। সঙ্গে সঙ্গে ইউনাইটেডের মাঠে উপস্থিত মিডলসব্রো দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।

তবে মিনিট পাঁচেক পড়েই লিড পেয়ে যায় স্বাগতিক দলটি। ম্যাচের ২৫ মিনিটের সময় গোল করেন জ্যাডন সাঞ্চো। ব্রুনো ফার্নান্দেসের দূর থেকে এগিয়ে দেওয়া বল ধরে দারুণ এক দৌড়ে ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এ তরুণ ইংলিশ তারকা।

এক গোলের লিড যে কখনও নিরাপদ নয় তা আবারও প্রমাণ করে মিডলসব্রো। পিছিয়ে থেকেই বিরতিতে গেলেও, দ্বিতীয়ার্ধেই গোল শোধ করে দেয় তারা। ম্যাচের ৬৪ মিনিটের সময় ম্যাট ক্রুকসের গোলে ফিরে আসে সমতা। যদিও এই গোলটিতে হ্যান্ডবলের আবেদন করেছিল ইউনাইটেডের খেলোয়াড়রা। তবে পাত্তা দেননি রেফারি।

এরপর ম্যাচের বাকি সময়ে আর গোল হয়নি। পরে অতিরিক্ত ত্রিশ মিনিটেও মেলেনি গোলের দেখা। মূল ম্যাচে পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে গিয়ে আর ভুল হয়নি রোনালদোর। কিন্তু অষ্টম শটে অ্যালাঙ্গা মিস করে বসলেই পরের রাউন্ডের টিকিট নিশ্চিত হয় মিডলসব্রোর।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ম্যানচেস্টার ইউনাইটেড
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.