জুমবাংলা ডেস্ক : টানা ৬ ঘণ্টা খোলা রাখার পর বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি স্প্রীলওয়ে বা জলকপাট।
রবিবার (২৫ আগস্ট) দুপুর ২টায় জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়। এর আগে, এদিন সকাল সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬টি স্প্রীলওয়ে বা জলকপাট খুলে দেয় কৃর্তপক্ষ।

জলকপাট

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এটিএম আব্দুজ্জাহের।

তিনি জানান, সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ হতে ৯ হাজার কিউসেক পানি নির্গমন হয়েছিল কর্ণফুলীতে। কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি যাওয়ায় স্প্রীলওয়েগুলো খুলে দেওয়া হয়। দুপুর ২টায় পুনরায় জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব হলেন ১৩১ জন

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে বাঁধ দেওয়া অংশে ১২ দশমিক ২ মিটার দৈর্ঘ্য ও ১১ দশমিক ৩ মিটার প্রস্থের ১৬টি জলকপাট বা স্লুইসগেইট রয়েছে। এগুলো দিয়ে একসঙ্গে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক পানি নির্গমন করতে পারে। ১০৯ এমএসএল ধারণ ক্ষমতা সম্পন্ন হলেও হ্রদে ১০৮ এমএসএলের অধিক পানি পূর্ণ হলে জলকপাট দিয়ে পানি নির্গমন করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.