Advertisement

জুমবাংলা ডেস্ক : যশোর শহরের লোহাপট্টিতে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানার সন্ধান মিলেছে। ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ৭০০ বোতল স্যানিটাইজার উদ্ধার করে তা ধ্বংসের নির্দেশ দিয়েছেন।  এসময় ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায়সহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে এই অভিযান পরিচালনা করেন।

যশোর সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ তুষার কুমার মণ্ডল জানান, তারা গোপন সংবাদে জানতে পারেন, শহরের লোহাপট্টিতে ‘তিষা ট্রেডিং কোং’ নামে একটি কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা বাজারজাত করা হচ্ছে। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক বলেন, ‘অভিযানকালে দেখা যায়, তিষা ট্রেডিং কোং নামে প্রতিষ্ঠানটির কারখানায় নকল ৭০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার সংরক্ষণ করে তা বাজারজাত করা হচ্ছে। স্যানিটাইজার তৈরির জন্য তাদের বিএসটিআইয়ের অনুমোদন নেই। ট্রেড মার্ক ও ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই।

তিনি জানান, এই স্যানিটাইজার মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।  করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে এ ধরনের তৎপরতা গর্হিত অপরাধ। তখনই আদালত প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আলী জিন্নাহকে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

এসময় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। উদ্ধার করা অনুমোদনহীন, নকল স্যানিটাইজার ধ্বংসের নির্দেশও দেওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.