
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, যাত্রাবাড়ী জনপদ মোড়ে ডিউটি করার সময় ট্রাফিক পুলিশ সদস্য আশরাফ আলীকে পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে আছেন। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে এসেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



