যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্য সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশটির গুরুত্বপূর্ণ টেক্সটাইল ও পোশাক খাতের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার বাড়ানো এবং নতুন সুযোগ সৃষ্টির পথ খুলে গেলো।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য

Advertisement

বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার বাংলাদেশে আরোপিত বর্তমান ২০ শতাংশ পারস্পরিক শুল্কহার কমানোর বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্থাপন করতে সম্মত হয়েছেন। এই শুল্কহার কমানো হলে তা আঞ্চলিক প্রতিযোগী দেশগুলোর সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে।

এর পাশাপাশি, বাংলাদেশের রপ্তানি অগ্রাধিকারকে সমর্থন দিতে উভয় পক্ষ একটি উদ্ভাবনী ও ভবিষ্যৎমুখী সমাধানে পৌঁছেছে, যা আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল ড. খলিলুর রহমান ও রাষ্ট্রদূত গ্রিয়ারের মধ্যে আলোচিত একটি প্রস্তাবিত বিশেষ সুবিধা কাঠামোর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে শুল্কমুক্তভাবে টেক্সটাইল ও পোশাক রপ্তানির সুযোগ পাবে—যার পরিমাণ নির্ধারিত হবে যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা এবং কৃত্রিম তন্তুভিত্তিক টেক্সটাইল উপকরণ বাংলাদেশ যে পরিমাণ আমদানি করবে, তার সমপরিমাণ (স্কয়ার-মিটার ভিত্তিতে)।

এই সৃজনশীল ও উভয়পক্ষের জন্য লাভজনক উদ্যোগ দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও শক্তিশালী করবে, বাংলাদেশের শিল্পকারখানা ও শ্রমিকদের সহায়তা দেবে এবং মার্কিন উৎপাদকদের সঙ্গে সরবরাহ শৃঙ্খল আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র–বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের ইতিবাচক গতি ও পারস্পরিক সদিচ্ছার প্রতিফলন, যা বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য সম্ভাবনায় এক নতুন ও আশাব্যঞ্জক অধ্যায়ের সূচনা করলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.