Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ এপ্রিলে। বুধবার (১৩ মার্চ) এ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. এক্রাম উল্যাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষায় পাসকৃত পরীক্ষার্থীদের মধ্য হতে MCQ পরীক্ষায় ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৪টি গ্রুপ থেকে মোট ১০৫৫ জনের তালিকা প্রকাশ করা হলো। তাদের লিখিত পরীক্ষা আগামী ১৭ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক ফলাফলে ন্যূনতম ৪০ নম্বরপ্রাপ্ত ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে যারা চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগে (১. চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, ২. মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ, ৩. গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ) এবং কলা অনুষদভুক্ত সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। ফর্ম পূরণের ওয়েব লিংক: https://admission.ru.ac.bd/; উল্লেখ্য যে, এসব বিভাগের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ ‘এ’ ইউনিটভুক্ত অন্যান্য বিভাগে মেধা অনুসারে ভর্তির ক্ষেত্রে বাধা হবে না।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষার জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা https://admission.ru.ac.bd/public/y57GIF3BAywr1nYHVhDbZnHrtRKngDAsarIJR4Lt.pdf বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.