জুমবাংলা ডেস্ক : রাজধানীর ধানমন্ডি সড়কে ফেলে রাখা বিলাসবহুল সেই ল্যান্ড ক্রুজার গাড়িটির মালিকের পরিচয় পাওয়া গেছে। রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে গাড়িটি ধানমন্ডির একটি সড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পরবর্তীতে সোমবার ভোরে একটি র‍্যাকারের সাহায্যে গাড়িটি ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ।

ল্যান্ড ক্রুজার

Advertisement

বিআরটিএ’র রেজিস্ট্রেশন অনুযায়ী, আনুমানিক দুই কোটি টাকা মূল্যের ওই ল্যান্ড ক্রুজার গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে নিবন্ধিত। এর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ঘ- ২১-৮৪৫৬ এবং টিআইএন নম্বর- ৫১১১১১২৫৫০৫৬।

স্থানীয় বাসিন্দারা জানায়, রবিবার সকাল থেকে গাড়িটি ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায় আনলক অবস্থায় পড়ে ছিল। গাড়ির মালিকের খোঁজ না থাকায় তখন আশপাশের মানুষের সন্দেহ হয়। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। পরে বিভিন্ন নথি ও ছবির মাধ্যমে অনেকে নিশ্চিত হন যে গাড়িটির মালিক সাবেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গাড়িটির রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন এবং ফিটনেস সার্টিফিকেট অনুযায়ী, এটি ২০২২ সালের ৩১ জুলাই বিআরটিএ’র মিরপুর অফিস থেকে নিবন্ধিত হয়েছে। গাড়িটির ফিটনেস মেয়াদ রয়েছে ২০২৭ সালের ৩ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া আয়কর নথি অনুযায়ী, আসাদুজ্জামান খান ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে আয়কর হিসেবে ৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন।

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সালমান-পলক-জিয়াউল

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনে (দুদক) বর্তমানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে। ইতোমধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশও দিয়েছে। যাতে তিনি দেশীয় বা আন্তর্জাতিকভাবে কোনো লেনদেন করতে না পারেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.