Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রিকশা চালিয়ে জিপিএ-৫ পাওয়া দুই ভাই যা বললেন
পজিটিভ বাংলাদেশ বিভাগীয় সংবাদ শিক্ষা

রিকশা চালিয়ে জিপিএ-৫ পাওয়া দুই ভাই যা বললেন

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 30, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : রিকশা চালিয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করলেন দুই সহোদর। তারা হলেন শেরপুর জেলার চৌধুরীপাড়া গ্রামের মো. মোশাররফ হোসেনের ছেলে মিনহাজুল আবেদীন (নয়া) ও তৌহিদুর রহমান (নিশাত)। তারা উভয়ই গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

রিকশা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দুই ভাই যা বললেন

Advertisement

জানা যায়, বাবা-মাকে নিয়ে চারজনের পরিবার তাদের। মিনহাজুল ও তৌহিদুলের বাবা মোশাররফ হোসেন গার্মেন্ট ব্যবসা করতেন। ২০১৭ সালে ব্যবসায়িক বড়  ক্ষতির সম্মুখীন হন। বাবার ব্যবসায় ক্ষতি পুষিয়ে নিতে ও সংসারের হাল ধরে দুই ভাই। রাতে টঙ্গীতে রিকশা চালিয়ে উপার্জনের টাকা তুলে দিত বাবার হাতে।

মিনহাজুল ও তৌহিদুল বলেন, আমরা শেরপুরে বাস করতাম। সেখান থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশ করি। ব্যবসায় লোকসানের পর রিকশা চালিয়ে বাবার একার পক্ষে সংসার চালানো ও পাওনাদারদের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। তাই টঙ্গীতে এসে আরিচপুর এলাকায় বাসা ভাড়া নেই। দুই ভাই লেখাপড়ার পাশাপাশি রিকশা চালানোর সিদ্ধান্ত নেই। দিনে ক্লাশ করে সন্ধ্যায় দুভাই রিকশা চালাতাম। রিকশা চালিয়ে পাওনাদারদের টাকা পরিশোধ ও নিজেদের লেখাপড়ার খরচ চালিয়েছি। আমাদের এই অর্জন সম্ভব হয়েছে শুধু আমাদের স্কুলের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান স্যারের জন্য। স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই স্যার আমাদের মাসিক বেতন ও অন্যান্য ফি মওকুফের ব্যবস্থা করে দেন। লেখাপড়ার মান উন্নয়নের জন্য দিকনির্দেশনা ও অনুপ্রেরণাও দিতেন।

টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন, আমাদের স্কুলের দুই শিক্ষার্থী মিনহাজুল ও তৌহিদুল। তারা দুই ভাই একসঙ্গে এসএসসি পরীক্ষায় আংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমি তাদের সাবসময় খোঁজখবর রেখেছি। যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করেছি। অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করলে যে ভালো ফলাফল করা যায় মিনহাজুল ও তৌহিদুল দৃষ্টান্ত। তারা পরিশ্রমী। আশা করি, সুযোগ-সুবিধা পেলে তারা অনেক দূর এগিয়ে যাবে।

গ্রামের পুকুরে বিশাল রুই মাছ দেখার জন্য এলাকাবাসীর ভিড়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa