
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত রিভলবার উদ্ধার করেছে পুলিশ। রিভলবারটি আসল নাকি নকল, সে বিষয় নিশ্চিত হতেই ১৮ ঘণ্টা লেগেছে পুলিশের।
শুক্রবার রাত সাড়ে ৪টার দিকে তল্লা ছোট মসজিদ এলাকার নির্মাণাধীন একটি ভবনের পেছন থেকে রিভালবারটি উদ্ধার করা হয়। দিনভর সেটিকে খেলনা পিস্তল দাবি করলেও রাতে আসল রিভলবার উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ফতুল্লা থানার এসআই হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লা ছোট মসজিদ সংলগ্ন আবু তালেব নামে এক ব্যক্তির ঘরের পেছন থেকে পরিত্যাক্ত অবস্থায় রিভালবাটির উদ্ধার করা হয়। ওই সময় কাউকে গ্রেফতার করা হয়নি।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, প্রথমে সেটিকে খেলনা পিস্তল বলে পুলিশকে বিভ্রান্ত করা হয়েছিল। রাতে পুলিশ নিশ্চিত হয়েছে উদ্ধার করা রিভলবারটি আসল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


