জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে মনোযোগী তিন বন্ধু ট্রেনে কাটা পড়েছেন। এর মধ্যে রিমঝিম (২০) নামের একজন ঘটনাস্থলেই মারা গেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারের পুনিয়াউট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমঝিম জেলা শহরের সরকার পাড়া এলাকার মনজু মিয়ার ছেলে।
রেললাইন

Advertisement

আহত দুই তরুণের একজন আরাফাত (২২) সরকারপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে ও অন্যজন দিপু মিয়া (২৫) একই এলাকার বাদশা মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, রাতে পুনিয়াউট এলাকায় তিন তরুণ রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। ফোনে মনোযোগ থাকায় তারা ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি। এ সময় তিনজনই ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই রিমঝিম মারা যান। অন্য দুজন পা ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বাইসাইকেল চালিয়ে হজ পালনের উদ্দেশ্যে ৬৪ বছর বয়সী থাই নাগরিক মাগুরায়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.