Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home লটারিতে ৫০ লাখ টাকার প্রথম পুরস্কার পেলেন রিকশাচালক
জাতীয়

লটারিতে ৫০ লাখ টাকার প্রথম পুরস্কার পেলেন রিকশাচালক

By Shamim RezaOctober 1, 20192 Mins Read
Advertisement

rickshaw-puller-20191001090715

আন্তর্জাতিক ডেস্ক : সারাদিন রিকশা চালিয়ে আয় করেছিলেন মাত্র ৭০ টাকা। এই টাকা দিয়ে কিছু চাল-ডাল কিনে বাসায় ফিরবেন ভাবছিলেন। তখনই পাশ দিয়ে যাচ্ছিলেন এক হকার। বিক্রি করছিলেন লটারির টিকিট। তাকে ৩০ টাকা দিয়ে একটা টিকিট কিনতে অনুরোধ করছিলেন তিনি। কিন্তু তার কাছে আছে তো মাত্র ৭০ টাকা। এই টাকা থেকে ৩০ টাকা চলে গেলে সংসারের খরচের জন্য আর কী থাকে!

একপ্রকার জোর করেই তাকে পকেটে গুঁজে দিলেন একটা টিকিট। আর সেই টিকিটই বদলে দিল তার জীবন। ৫০ লাখ টাকার প্রথম পুরস্কারটা পেয়ে যান তিনি।

৩০ টাকার লটারির টিকিট কেটে ৫০ লাখ টাকার মালিক এই রিকশাচালকের বাড়ি ভারতের পূর্ব বর্ধমানের গুসকরায়। গৌড় দাস নামের এই রিকশাচালক এখন রীতিমতো সেলিব্রিটি। তাকে দেখতে ভিড় করছেন গুসকরার লোকজন।

গুসকরা পুর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে মুচিপাড়ায় ইটের গাঁথনি করা ছাউনি চালের ঘরে বসবাস গৌড় দাসের। বাড়িতে রয়েছেন বিধবা মা, স্ত্রী ও তিন সন্তান। রিকশা চালিয়ে সংসার চলে না। তাই দিনমজুরির কাজেও যেতেন গৌড়ের মা তুলসী ও স্ত্রী প্রতিমা দাস। সন্তানদের মধ্যে ছেলে দীপক বড়। সে তৃতীয় শ্রেণির ছাত্র। মেয়ে পায়েল ও দীপা সবে স্কুলে ভর্তি হয়েছে।

গৌড় জানান, তিনি রোববার সকালে লটারির টিকিটটি কেটেছিলেন। ওইদিনই রিকশাচালক ইউনিয়নের সদস্যরা মিলে পিকনিক করার কথা ছিল। গৌড়বাবু সেই উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পিকনিক বাতিল হয়। যথারীতি রিকশা নিয়ে যাত্রীদের অপেক্ষা করতে থাকেন তিনি। বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন গৌড়। তখন তাকে একপ্রকার জোরজবরদস্তি করেই এক হকার ওই টিকিটটি দিয়েছিলেন। তখন তার কাছে মাত্র ৭০ টাকা ছিল। তার মধ্যে ৩০ টাকার টিকিট কাটলে কী করে সংসার চালাবেন, সেই ভাবনাও ভেবেছিলেন গৌড়। তবে এক বন্ধুও বলায় টিকিটটি অবশেষে কিনেই ফেলেন রিকশাচালক।

গৌড় পাড়ার কাছে একটি কাউন্টারে টিকিটের নম্বর মেলাতে গিয়ে দেখেন প্রথম পুরস্কারের পাশে জ্বলজ্বল করছে তার নাম। পুরস্কারের অর্থমূল্য ৫০ লাখ টাকা। তারপরেই রীতিমতো টেনশনও শুরু হয়ে যায়। প্রথমেই বাড়িতে গিয়ে বলেন স্ত্রী ও মাকে। তবে নিরাপত্তার কারণে প্রতিবেশীদের বলতে চাননি। কিন্তু টিকিট বিক্রেতার মাধ্যমে সে কথা তখন ছড়িয়ে যায় চতুর্দিকে।

সোমবার গুসকরার একটি ব্যাংকে ওই টিকিট জমা দিয়েছেন গৌড়বাবু। এ টাকা দিয়ে তার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘খুব ছোট ঘরে কষ্ট করে থাকতে হয়। তাই একটি ভালো বাড়ি করব। তার সঙ্গে ছেলেমেয়েদের ভালো করে লেখাপড়া শেখাব ‘

তাহলে কি রিকশা চালানো ছেড়ে দিচ্ছেন গৌড়? জবাবে গৌড়ের জবাব, ‘রিকশা আর চালাব না। তার পরিবর্তে একটি টোটো কিনব।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নির্মিত তোরণ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে দিলো প্রশাসন

February 5, 2026
ফরিদপুরকে বিভাগ

ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করবে বিএনপি: তারেক রহমান

February 5, 2026
ফরিদপুরকে বিভাগ

নির্বাচনী সফরে আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

February 5, 2026
Latest News
নির্মিত তোরণ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে দিলো প্রশাসন

ফরিদপুরকে বিভাগ

ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করবে বিএনপি: তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ

নির্বাচনী সফরে আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

অবসর

‘অনেক বয়স হয়েছে, রাজনীতি থেকে অবসর নিতে চাই’

বন্ধ

সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব ফি বন্ধ করবে জামায়াত

সৌর বিস্ফোরণ

এ বছরের সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণ

শামা

নির্বাচনে কারচুপি না হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

জুবাইদা

‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’: ডা. জুবাইদা রহমান

জুলাই

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে’

EC

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ইসির সতর্কবার্তা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.