Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news লেজ-মাথা কেউ নিতে চান না, তাই টুকরো ইলিশ বিক্রি বন্ধ
Bangladesh breaking news জাতীয়

লেজ-মাথা কেউ নিতে চান না, তাই টুকরো ইলিশ বিক্রি বন্ধ

By Tarek Hasanঅক্টোবর 12, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজশাহী নগরীর সাহেববাজারে উদ্বোধনের পর দিনই শুক্রবার (১১ অক্টোবর) ও শনিবার (১২ অক্টোবর) কাটা ইলিশ পাননি ক্রেতারা। অথচ বৃহস্পতিবার এর উদ্বোধন হলেও শুক্রবার সাহেববাজারে কেটে মাছ বিক্রি করেননি বিক্রেতারা।

Advertisement

বিক্রেতাদের ভাষ্য, কেটে মাছ বিক্রিতে ক্ষতি হচ্ছে। মাথা আর লেজ কেউ নিতে চান না। ক্রেতারা বলছেন, যদি বিক্রি না করেন তাহলে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হলো কেন?

‘রাজশাহীর বাজারে বিক্রি হচ্ছে এক টুকরো ইলিশ’ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়। সংবাদটি দেখার পর শুক্রবার মাছ বাজারে তিন সদস্যের পরিবারের জন্য কাটা ইলিশ কিনতে আসেন ক্ষুদ্র ব্যবসায়ী মাহাবুবুর রহমান।

ইলিশের টুকরো কিনতে গিয়ে হন্য হয়ে ঘুরেছেন মাছ বাজার তবুও পাননি। মাছ কিনতে গেলে বিক্রেতারা বলেন, ৩ থেকে ৪ জনের ভাগ না থাকলে মিলবে না কাটা ইলিশ। পেলেও একদিনের ব্যবধানে মাছের দাম ১৬০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮০০ থেকে ২০০০ টাকা। তাই বাধ্য হয়ে সুস্বাদু মাছ খাওয়ার বাসনা অপরিপূর্ণ রেখেই ফিরে যেতে হয়েছে মাহাবুবুর রহমানকে।

কেটে মাছ বিক্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে চাপা ক্ষোভ প্রকাশ করছেন নিম্নআয়ের মানুষরা। আবুল কালাম আজাদ নামে এক ক্রেতা বলেন, ফেসবুকে নিউজ দেখে কয়েক পিস ইলিশ মাছ কিনতে এসেছিলাম। কিন্তু বাজার এসে দেখি ভিন্ন চিত্র। গোটা মাছ কেনার কথা বলছেন বিক্রেতারা। কিন্তু একটা গোটা ইলিশের দাম হাজার টাকার ওপরে।

সাহেববাজারের ইলিশ মাছ বিক্রেতারা বলছেন, মাছ কেটে বিক্রিতে লোকসান ও ক্রেতাদের চাহিদা না থাকায় তেমনভাবে মাছ বিক্রি করছেন না তারা।

রাজশাহী মৎস্য সমিতির নেতা ও ইলিশ বিক্রেতা লালচাঁন আলী বলেন, একদিন শুধু কেটে বাজারে মাছ বিক্রি হয়েছে। শুক্রবার থেকে কেউ আর বিক্রি করতে চাচ্ছে না। তাই শুক্রবার থেকে বিক্রি বন্ধ করা হয়েছে।

রাজশাহী ব্যবসায়ী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বৃহস্পতিবার গণমাধ্যমে বলেছিলেন, পিস হিসেবে ইলিশ মাছ বিক্রির বিষয়টি মনিটরিং করা হবে। কোনও মাছ বিক্রেতা সে নিয়মে মাছ না বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন। তবে শুক্রবার এমন কিছু দেখা যায়নি।

সেকেন্দার আলী দাবি করেন, শুক্রবারও কয়েকজন বিক্রেতা ইলিশ মাছ কেটে রেখেছিলেন। তবে ক্রেতা পাওয়া যায়নি। ক্রেতা না পাওয়ার কারণে তারা লোকসান গুনেছেন। বাজারে জাটকা বিক্রি হচ্ছে, আমরা এই জাটকা বিক্রি বন্ধের পক্ষে।

তিনি আরও বলেন, টুকরা হিসেবে মাছ বিক্রি করলে ভালো ভালো টুকরা বিক্রি হয়ে যাবে। মাথা আর লেজ পড়ে থাকবে। এ জন্য ব্যবসায়ীরা এত দামি মাছ টুকরা হিসেবে বিক্রি করতে চাচ্ছেন না।

যে ভিসায় ভারতে থাকার অনুমতি পেয়েছেন শেখ হাসিনা

উল্লেখ্য, বর্তমানে রাজশাহীর সাহেববাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০, ৫০০ গ্রাম ওজনের ১১০০, ৮০০ গ্রাম ওজনের ১৭০০ ও এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৯০০ টাকা কেজি দরে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa