Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রংপুর শয্যার তুলনায় ৪ গুণ বেশি রোগী ঠাকুরগাঁও হাসপাতালের শিশু ওয়ার্ডে
রংপুর

শয্যার তুলনায় ৪ গুণ বেশি রোগী ঠাকুরগাঁও হাসপাতালের শিশু ওয়ার্ডে

By Saumya SarakarMarch 24, 20243 Mins Read

শয্যার তুলনায় ৪ গুণ বেশি রোগী ঠাকুরগাঁও হাসপাতালের শিশু ওয়ার্ডে

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড়েছে রোগীর চাপ। হাসপাতালটিতে ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি আছে ১৬৩ জন রোগী। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা। শয্যা সংকটে একই বিছানায় ২ জন করে রোগী রাখা হয়েছে। এছাড়া অসংখ্য শিশু রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতেই। গত এক সপ্তাহে শিশু ওয়ার্ডে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিয়েছে।

চিকিৎসকরা বলছেন, কিছুদিন আগেই শীত মৌসুম শেষ হলো, এখন গরম মৌসুম শুরু হয়েছে। তাই আবহাওয়া পরিবর্তনের কারণেই হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়েছে।

বুধবার (২১ মার্চ) সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে এই চিত্র দেখা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে ১৬৩টি শিশু রোগী। এর আগের দিন ছিল ১৭০ জনের মতো। ১৬৩টি শিশু রোগীর মধ্যে ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত ৪৬, জ্বর ও সর্দিতে আক্রান্ত ৭০, নবজাতক রয়েছে ১৫ ও শাসকষ্টসহ অন্যান্য রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা ৩২ জন।

সরেজমিনে দেখা যায়, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। শয্যার তুলনায় ৪ গুণ বেশি শিশু রোগী থাকায় এক শয্যায় ২ জন শিশু রোগীকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ওই শিশু ওয়ার্ডের মেঝে, বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে শিশুদের।

পঞ্চগড় জেলা থেকে আসা তিন মাস বয়সী শিশু রোগীকে নিয়ে ভর্তি রয়েছেন রোমানা আক্তার বলেন, এই হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি। তাই একটি শয্যায় দুইজন শিশু রোগীকে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থেকে আসার শাহিনা আক্তার বলেন, হাসপাতালের শিশু ওয়ার্ডে পর্যাপ্ত শয্যা নেই। তার কারণে শিশু বাচ্চাকে নিয়ে মেঝেতেই থাকতে হচ্ছে এবং শিশুর চিকিৎসা এখানেই চলছে।

ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি গ্রামের লাকি আক্তার বলেন, এখন দিনে গরম ও রাতে ঠান্ডা অনুভব হচ্ছে। এর কারণে আমার ২ বছর বয়সী বাচ্চা ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে। রোগীর চাপ বেশি হওয়ায় মেঝেতেই ঠাঁই হয়েছে।

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনসালটেন্ট শিশু ডা. সাজ্জাত হায়দার শাহীন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা শ্বাসকষ্ট, ডায়রিয়া, সর্দি, জ্বর ও পেটের ব্যথায় আক্রান্ত হচ্ছে। এ সময় অভিভাবকদের বেশি সতর্ক থাকতে হবে। শিশুদের প্রচুর তরল ও ভিটামিন সি-জাতীয় খাবার দিতে হবে। শিশু ঘেমে গেলে জামাকাপড় পরিবর্তন ও ঘাম মুছে দিতে হবে।

তিনি বলেন, শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় ৪ গুণ রোগী ভর্তি রয়েছে। সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। এখানে জনবল সংকট রয়েছে। জনবল বাড়ানো হচ্ছে আমরা নির্বিঘ্নে সেবা দিতে পারবে।

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে শিশু রোগীর সেবা মানসম্মত হওয়ায় আশপাশের জেলার অনেক এলাকার অভিভাবক তাদের শিশুদের এখানে এনে চিকিৎসা করান। এ কারণে এই হাসপাতালে সব সময় শিশু রোগীর চাপ থাকে। তারপরও আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। সেই সঙ্গে শিশু ওয়ার্ডে শয্যা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

July 7, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026
ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

June 26, 2026

Latest News

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa