Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home টপ নিউজ ৯ বছরে যক্ষ্মা শনাক্ত রোগী বেড়েছে ৩০ শতাংশ
টপ নিউজ

৯ বছরে যক্ষ্মা শনাক্ত রোগী বেড়েছে ৩০ শতাংশ

By Saumya Sarakarমার্চ 24, 20244 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশে গত ৯ বছরে শনাক্ত যক্ষ্মা (টিবি) রোগী ৩০.৫৫ শতাংশ বেড়েছে। শনাক্তের বাইরে রয়েছে অন্তত ২০ শতাংশ রোগী। শনাক্তদের মধ্যে ওষুধ প্রতিরোধী যক্ষ্মার নমুনা পাওয়া যাচ্ছে ১ শতাংশ রোগীর দেহে। এ নিয়ে নতুন করে চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য মতে, ২০১৫ সালে শনাক্ত রোগী ছিল দুই লাখ ৯ হাজার ৪৩৮ জন। ২০২৩ সালে সেটি বেড়ে দাঁড়ায় তিন লাখ এক হাজার ৫৬৪ জনে; এর মধ্যে দুই হাজার ৪৩৭ জন রোহিঙ্গা জনগোষ্ঠীর। শনাক্ত রোগীদের মধ্যে ৫৬ শতাংশ পুরুষ ও ৪২ শতাংশ নারী। ওষুধ প্রতিরোধী যক্ষ্মা (এমডিআর) রোগীর সংখ্যা দুই হাজার ৭২৯।

সরকারি হিসাবে, ২০১৫ সালে যক্ষ্মায় মৃত্যু হয়েছিল প্রতি লাখে ৪৫ জনের। ২০২৩ সালে সেটি কমে হয়েছে ২৫ জন। সে হিসাবে যক্ষ্মায় মৃত্যু ৪২ শতাংশ কমেছে।

বিশেষজ্ঞরা বলছেন, শনাক্তের বাইরে থাকা রোগী কিংবা যারা চিকিৎসা পুরোপুরি শেষ করে না তাদের কারণে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা নতুন উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে বলে দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদন থেকে জানা গেছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশে ওষুধ প্রতিরোধী যক্ষ্মার চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার গাইডলাইন অনুযায়ী স্বল্পমেয়াদি (ছয় মাস) ওষুধ খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে আজ রবিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইডিসিএইচ), শ্যামলী ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে গতকাল শনিবার কথা হয় যক্ষ্মায় আক্রান্ত বাবুল মিয়ার সঙ্গে। তিনি ভর্তি আছেন হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বিছানায়। তিনি জানান, শুরুটা সাধারণ যক্ষ্মা দিয়ে হলেও লম্বা চিকিৎসা নেন বুকে ব্যথার। যখন রোগ শনাক্ত হলো, তত দিনে ফুসফুসে কফ জমেছে, রক্তও যায় মাঝেমধ্যে।

বাবুল মিয়া জানান, গাজীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সাড়ে তিন মাস ওষুধ খেয়েছিলেন। ভালো না হওয়ায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে আসেন। সেখানে ৯ মাসের চিকিৎসা দেওয়া হয়। তবে তিনি নিয়মিত ওষুধ সেবন করেননি।

চিকিৎসকরা বলছেন, সাধারণ যক্ষ্মা আক্রান্ত রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছয় মাস নিয়মিত ওষুধ সেবন করতে হয়। নির্দিষ্ট মাত্রায় নিয়মিত ও পূর্ণ মেয়াদে ওষুধ না খেলে যক্ষ্মার জীবাণু ওই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশে যক্ষ্মা আক্রান্ত রোগীদের অবহেলা ও অসচেতনতায় এই ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বা এমডিআর টিবি বাড়ছে, যাদের একটা বড় অংশই মারা যায়।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক আবাসিক চিকিৎসক ডা. মো. সেরাজুল ইসলাম বলেন, ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় আক্রান্তরা যে জীবাণু ছড়ায়, তা-ও ওষুধ প্রতিরোধী। তবে শনাক্তের পর নিয়মিত, পরিমিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসা নিলে এ রোগ ভালো হয়। এ জন্য সবার আগে প্রয়োজন সচেতন হওয়া।

ডা. মো. সেরাজুল ইসলাম বলেন, এলাকাভিত্তিক পরিসংখ্যান এই মুহূর্তে নেই। তবে সাধারণত যেসব এলাকা দরিদ্র, খাদ্যে পুষ্টিমান কম, জীবনযাত্রার মান খারাপ, তাদের যক্ষ্মা কিছুটা বেশি হয়। সে ক্ষেত্রে একই সঙ্গে অনেক লোক বসবাস করে তেমন মানুষ বেশি ঝুঁকিতে থাকে। একই রুমে যখন চার-পাঁচজন থাকে এবং তাদের মধ্যে কারো যদি সুপ্ত যক্ষ্মা হয়, তাহলে তার কাছ থেকে বাকিরাও যক্ষ্মায় আক্রান্ত হয়।

তিনি বলেন, ‘টিবি হাসপাতালে সারা দেশ থেকেই আসা রোগী আছে। এর মধ্যে কিছু রোগী রেফার্ড হয়ে আমাদের এখানে আসে; যাদের টিবি শনাক্ত হওয়ার পর চিকিৎসা হয়েছে কিন্তু টিবি ভালো হচ্ছে না তেমন রোগী এবং টিবির সঙ্গে অন্য রোগে আক্রান্ত তারা আসে। যেমন—টিবির ওষুধ খেলে হেপাটাইটিস না হয় জন্ডিস দেখা দিতে পারে। এ ছাড়া ওষুধ প্রতিরোধী যক্ষ্মা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এর বাইরে এমডিআর, অর্থাৎ যাদের কোনো ওষুধই কাজ করছে না তারাও আমাদের কাছে আসে।’

ডা. মো. সেরাজুল ইসলাম জানান, নিয়মিত ওষুধ না খাওয়ার কারণে যক্ষ্মা রোগীরা ওষুধ প্রতিরোধী হয়ে যায়। এমন রোগী প্রথম দিকে পাওয়া যেত। এখন ওষুধ খায়নি এমন রোগীও ওষুধ প্রতিরোধী টিবিতে আক্রান্ত হচ্ছে, যাকে প্রাইমারি এমডিআর বলে। তারা ওষুধ প্রতিরোধী যক্ষ্মা আক্রান্ত রোগীদের দ্বারা সংক্রমিত হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের ধারণা, দেশে যত টিবি রোগী আছে, তাদের মধ্যে ওষুধ প্রতিরোধী রোগী শতকরা ২ থেকে ৫ ভাগ। আমাদের এখানে বর্তমানে ৬০ জনের মধ্যে ভর্তি আছে। শিশু এমডিআর অনেক কম। আমরা চার-পাঁচজন রোগী পেয়েছি। সব বয়সী রোগীদের মধ্যেই যক্ষ্মা পাচ্ছি। তবে তরুণদের মধ্যে হার বেশি। তাদের সচেতনতার ঘটতি রয়েছে। একই সঙ্গে তরুণদের মধ্যে ধূমপানের হার অনেক বেশি। ষাটোর্ধ্ব ও শিশুদের এটি কম।’

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় পরামর্শক ডা. আহমেদ পারভেজ জেবিন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওষুধ চলাকালে কোনো কারণে রোগী যদি মৃত্যুবরণ করে তাহলে তা যক্ষ্মায় মৃত্যু হিসেবে বিবেচনা করে। কিন্তু এসব মৃত্যুর একটি বড় কারণ কোমরবিডিটি। অর্থাৎ যক্ষ্মার সঙ্গে অন্য আরেকটি রোগ থাকার জন্য; যেমন সেই রোগীর যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা সিকেডি (ক্রনিক কিডনি ডিজিজ) থাকে এবং ওই সব কারণে তার মৃত্যু হয়, তাহলে তা যক্ষ্মায় মৃত্যু বলে গণ্য হয়। এমনকি কোনো যক্ষ্মা রোগী সড়ক দুর্ঘটনায় মারা গেলেও তা যক্ষ্মায় মৃত্যু হিসেবে চিহ্নত হয়। এই মৃত্যুর সংখ্যা আন্তর্জাতিকভাবে পরিবর্তন হওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সরকার জিরো রোগী ও জিরো আউট অব পকেট কস্ট নিশ্চিতে কাজ করছে। ২০৩০ সালে এটি বাস্তবায়নে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি সফল করতে হলে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে হবে।’

বিশ্ব যক্ষ্মা দিবস আজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

জুন 11, 2026
পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

জুন 10, 2026
বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

জুন 4, 2026
Latest News
মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

xiaomi 17t pro

Xiaomi 17T Pro Set for May 28 Debut as Xiaomi Reveals Key 17T Specifications Ahead of Launch

পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

বৃষ্টির সম্ভাবনা

আংশিক মেঘলা ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

নতুন নির্দেশনা

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা

গণমাধ্যম দিবস

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa