Advertisement
জুবাংলা ডেস্ক: শশুরবাড়ি থেকে ফেরার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই ভায়রা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার ভাইঘাট সমতকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

ধনবাড়ী থানার উপ পরিদর্শক গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তরপাড়া মৃত শফিকুল ইসলামের (শফি মেকার) ছেলে আল আমিন (৩২) ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হরখিলা গ্রামের সিরাজ আলী সিরুর ছেলে খোকন। তারা সম্পর্কে ভায়রাভাই।

উপ পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, তারা দুজনই ঢাকায় চাকরি করতেন। তাদের শ্বশুর বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে। বুধবার রাতে ঢাকা থেকে তারা শ্বশুর বাড়ির জনৈক এক আত্নীয়ের বাসায় আসবাবপত্র নিয়ে যান। সেগুলো সরিষাবাড়িতে আত্মীয়ের বাসায় রেখে আবার ওই পিকআপেই ঢাকায় ফিরছিলেন তারা।

বৃহস্পতিবার দুপুরের ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তারা। এতে দুই যানবাহনের আরও চার জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.