Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন : এক আবেদনেই ৪০ পদে অংশগ্রহণ
শিক্ষা

শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন : এক আবেদনেই ৪০ পদে অংশগ্রহণ

By iNews DeskAugust 23, 20222 Mins Read

একটি আবেদনের মাধ্যমে নিবন্ধিত প্রার্থীদের ৪০টি শিক্ষক পদে অংশগ্রহণের সুযোগ দেয়ার পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন, এ নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। টেলিটকের সঙ্গেও আলোচনা চলছে। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি।
এনটিআরসিএ

Advertisement

প্রসঙ্গত, এতোদিন প্রার্থীরা একটি আবেদনের মাধ্যমে একটি পদে নিয়োগ প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন। প্রতিটি আবেদনে প্রার্থীদের খরচ হতো ২৩০ টাকা। এতে ৪০টি শিক্ষক পদে আবেদন করতে একজন নিবন্ধিত প্রার্থীর ৯ হাজার ২০০ টাকা লাগতো। এ নিয়ে তাই প্রার্থীরা আপত্তি জানিয়ে আসছিলেন। নতুন পদ্ধতি বাস্তবায়িত হলে তারা একটি আবেদনের মাধ্যমে মাত্র এক হাজার টাকা ফি দিয়ে ৪০টি পদে অংশ নেয়ার সুযোগ পাবেন।

এ বিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে আবেদন ফি কমানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। প্রাথমিকভাবে ১টি আবেদনের মাধ্যমে ৪০টি পদে অংশগ্রহণের সুযোগ দেয়ার চিন্তা করা হচ্ছে। সে ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হবে এক হাজার টাকা। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি মহোদয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এখন টেলিটকের মাধ্যমে আবেদন নেয়া হয়। তাই তাদের সঙ্গেও এ নিয়ে আলোচনা করছি। সব ঠিক থাকলে আগামী নিয়োগ প্রক্রিয়াতেই প্রার্থীরা নতুন সুবিধা পাবেন। এতে প্রার্থীদের অর্থ সাশ্রয় হবে। ভোগান্তি কমবে।

এদিকে একটি আবেদনে ৪০ পদে অংশগ্রহণের বিষয়টি টেলিটক প্রক্রিয়া করতে পারবে কী-না তা নিয়ে এনটিআরসিএ কর্মকর্তাদের মনে সংশয় রয়েছে। তারা বলছেন, টেলিটক যদি বিষয়টি সমন্বয় করতে না পারে তবে বিরাট জটিলতা সৃষ্টি হতে পারে।

স্কুল-কলেজ সপ্তাহে ২ দিন ছুটি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa