Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ৩৫ বছর ধরে শিক্ষার্থী নেই তবু শিক্ষক নিয়োগ হচ্ছে
শিক্ষা

৩৫ বছর ধরে শিক্ষার্থী নেই তবু শিক্ষক নিয়োগ হচ্ছে

By iNews DeskOctober 25, 20213 Mins Read

দেশের ছয়টি সরকারি কলেজে উর্দু বিভাগ আছে। কিন্তু ৩৫ বছর ধরে এসব বিভাগে কোনো শিক্ষার্থী নেই। এর পরও বিভিন্ন সময় বিসিএসের মাধ্যমে এসব বিভাগের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে।

প্রাপ্ত তথ্য মতে, বর্তমানে তিনটি সরকারি কলেজ ও দুই অধিদপ্তরে পাঁচজন কর্মরত রয়েছেন, যাঁদের একজন ২৬তম বিসিএস শিক্ষা ক্যাডার ও চারজন ৩৩তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর সূত্র জানায়, রংপুরের কারমাইকেল কলেজ, রাজশাহী কলেজ, সিলেট এমসি কলেজ, সিলেট আলিয়া মাদরাসা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও চট্টগ্রাম কলেজে উর্দু বিভাগ আছে।

এর মধ্যে কারমাইকেল কলেজ, রাজশাহী কলেজ ও সিলেট আলিয়া মাদরাসায় একজন করে উর্দু শিক্ষক আছেন। আর মাউশি অধিদপ্তরের মাধ্যমিক শাখা এবং মাদরাসা অধিদপ্তরে কর্মরত আছেন একজন করে।

শিক্ষার্থী নেই তবু শিক্ষক নিয়োগ

Advertisement
উর্দু বিভাগের একজন শিক্ষক জানান, ঢাকা কলেজে বাস্তবে উর্দু বিভাগ নেই। কিন্তু কাগজে-কলমে রয়েছে। কারণ তাঁরা যখন অনলাইনে বদলির জন্য আবেদন করেন, তখন ঢাকা কলেজে উর্দু বিভাগে পদ খালি দেখান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘যদি শিক্ষার্থী না থাকে তাহলে সেই বিভাগের প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। ব্যাপারটি আমরা বিস্তারিত জেনে এ ব্যাপারে করণীয় ঠিক করব।’

রাজশাহী কলেজের উর্দু বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের এই বিষয়ে দীর্ঘদিন ধরে সিলেবাস বন্ধ রয়েছে। আমি একাধিকবার মাউশি অধিদপ্তরে সিলেবাস চালুর ব্যাপারে কথা বলেছি। কিন্তু সাড়া পাইনি। সিলেবাস না থাকলে শিক্ষার্থী কিভাবে ভর্তি হবে? আমি যেটা জেনেছি, এই কলেজেই সর্বশেষ ১৯৮৬ সালে ছাত্র ছিল। আমাদের বিভাগে কোনো শিক্ষার্থী না থাকায় আমরা অন্য বিষয়, বিশেষ করে ডিগ্রির ক্লাস নিচ্ছি। কিন্তু আমাদের যে বিষয়ে পড়ালেখা সে বিষয়ে শিক্ষার্থীদের কোনো জ্ঞান দিতে পারছি না।’

আমিনুল ইসলাম বলেন, ‘উর্দু বিষয়টাকে অন্য কিছু ভাবার অবকাশ নেই। এটা একটা ভাষা, সেটাই বিবেচনায় নেওয়া উচিত। আমাদের দেশ থেকে যাঁরা মধ্যপ্রাচ্যে যান তাঁরা উর্দু জানলে অনেক ভালো বেতনে চাকরি করতে পারতেন। এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগ রয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী রয়েছে। সরকারি কলেজে এই বিভাগের কোনো কার্যক্রম না থাকায় তারা চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।’

উর্দু বিভাগের আরেকজন প্রভাষক নাম প্রকাশ না করে বলেন, ‘আমরা পড়ালেখা করে এসেছি এক বিষয়ে আর আমাদের ক্লাস নিতে হয় আরেক বিষয়ে। এতে আমরাও ঠিকভাবে জ্ঞানদান করতে পারছি না, শিক্ষার্থীরাও তেমনভাবে উপকৃত হচ্ছে না।’ তিনি বলেন, ‘যেহেতু শিক্ষার্থী নেই, তাই আমাদের শিক্ষা প্রশাসনের কোনো কাজে যুক্ত করা বা পদায়নের চিন্তা করা যেতে পারে। ভবিষ্যতে এই বিভাগে শিক্ষক নিয়োগ হবে কি না সে ব্যাপারে এখনই শিক্ষা মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নেওয়া উচিত।’

শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ১৯৮৬ সাল থেকেই কোনো কলেজের উর্দু বিভাগে শিক্ষার্থী নেই। আর ২৬তম বিসিএস মানে ২০০০ সালের পরে এসে এই বিভাগে একজন শিক্ষক নেওয়া হয়েছে। ৩৩তম বিসিএস অর্থাৎ ২০১৪ সালে এসে চারজন শিক্ষক নেওয়া হয়েছে। এই নিয়োগের মাধ্যমে মন্ত্রণালয় ও অধিদপ্তরের শিক্ষা নিয়ে তাদের উদাসীনতাকে প্রকটভাবে সামনে এনেছে।’

শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘আমার মনে হয়, সব বিষয়ই উন্মুক্ত থাকা উচিত। ভাষার ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ থাকা উচিত নয়। উর্দু বলে যে তাকে বন্ধ করতে হবে, এটা ঠিক নয়। তবে যেই ভাষায় কোনো শিক্ষার্থী নেই, সেটা থাকার কোনো মানে হয় না। বিশেষ করে কলেজগুলোতে যদি শিক্ষার্থী না থেকে শিক্ষক থাকেন, সেটা বিলাসিতা।’

সৈয়দ মনজুরুল ইসলাম পরামর্শ দিয়ে বলেন, ‘পালি, সংস্কৃতি, উর্দুর মতো বিষয়গুলো দেশের একটা বিশ্ববিদ্যালয়ে থাকলেই যথেষ্ট। কলেজ পর্যায়ে এই ভাষার প্রয়োজনীতা আছে বলে আমি মনে করি না। আমরা যে আরবি শিখাচ্ছি, সেটাও যেন আধুনিক শিক্ষা হয়। যাদের এসব বিষয় নিয়ে আগ্রহ আছে, তাদেরই তা পড়া উচিত। তবে ভাষা শিক্ষা নিয়ে আমাদের নতুন চিন্তার অবকাশ আছে। বিশেষ করে কোরিয়ান ভাষা, চায়না ভাষার ব্যাপক চাহিদা আছে। এসব ভাষা শিখতে পারলে একজন শিক্ষার্থী ভালো চাকরি পাবে। প্রয়োজনে কলেজগুলোতে চাহিদাসম্পন্ন এসব ভাষার একটি কোর্স থাকতে পারে।’

২০ হাজার টাকা বেতনে সরকারি চাকরি: যোগ্যতা এসএসসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

July 13, 2026
HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

July 13, 2026
Logo

প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে

July 13, 2026

Latest News

এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

Logo

প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে

ছাত্রী

টানা বৃষ্টিতে পানিবন্দি ঢাবির শিক্ষার্থীরা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

Sikkha

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেফতার

hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

মাউশি

স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন নজরদারি, মাউশির জরুরি নির্দেশনা

ctg-bord

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa