শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের বৈচার বাজার প্রিমিয়ারলীগ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ ফেব্রুয়ারি রাত ৮টায় উপজেলার বৈচার বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফইনাল খেলায় মানিকদি নয়ইশা ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবপুর পৌরসভা ক্রিকেট একাদশ । টুর্নামেন্ট চ্যাম্পিয়ন গ্রুপকে ১টি২৪ ইঞ্চি এলইডি টিভি এবং রানার আপ গ্রুপকে মোবাইল ফোন প্রদান করা হয়।
লাখপুরের বিশিষ্ট সমাজসেবক লুৎফর রহমান লস্করের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার স্বনামধন্য ডেভেলপার কোম্পানি আরাফাত ডেভেলপারস এন্ড বিল্ডার্স লিমিটেডের ডিরেক্টর বিশিষ্ট সমাজ সেবক দানবীর মোঃ লোকমান মৃধা।
খেলার উদ্বোধন করেন মানিকদি গ্রামের সমাজসেবক মাসুদ আলম ফিরোজ দেওয়ান, খেলায় বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন জার্মান প্রবাসী মো. বাদল মৃধা।
খেলার শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে শিবপুর পৌরসভা ক্রিকেট একাদশ ৮ ওভারে ৭৩ রান করে জবাবে মানিকদি নয়ইশা ক্রিকেট একাদশ করে ৬১ রান।
আরাফাত ডেভেলপারস এন্ড বিল্ডার্স লিমিটেডের ডিরেক্টর মোঃ লোকমান মৃধা আজকে নিজ এলাকার মাদ্রাসাতুল আবরার এর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ করেছেন। এছাড়াও মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেরানীনগর অগ্রণী সংঘের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


