জুমবাংলা ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মঙ্গলবার (১৩ আগস্ট) সংগঠনটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

bnp

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআর বিদ্রোহের ঘটনার মধ্য দিয়ে দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নির্মমভাবে হত্যা, ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী-সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-নিপীড়ন করা। এছাড়াও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ ও শত শত প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায়, সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হলো।

সরানো হলো এসবির প্রধান মনিরুলকে

বুধবার (১৪ আগস্ট) এবং বৃহস্পতিবার (১৫ আগস্ট) সব জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্ব স্ব ইউনিট নেতাদের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করার নির্দেশনা প্রদান করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.