Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news শ্রমিক বিক্ষোভে ৭০ কারখানায় ছুটি ঘোষণা
Bangladesh breaking news জাতীয়

শ্রমিক বিক্ষোভে ৭০ কারখানায় ছুটি ঘোষণা

By Tarek HasanSep 4, 2024, 6:31 PM Asia/Dhaka2 Mins Read

জুমবাংলা ডেস্ক : সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের জেরে অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকাল ১০টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয়পাশের এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিক বিক্ষোভ

Advertisement

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

জানা গেছে, বুধবার সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কর্তৃপক্ষ একে একে কারখানাগুলো ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

সরেজমিন সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ্পুর-বাইপাইল সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত দেখা যায়, কারখানাগুলো বন্ধ করে ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। ফলে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়ে সড়কটি ব্যবহারকারী সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।

নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রপের কারখানার পাশে প্রত্যক্ষদর্শী এক চায়ের দোকানদার বলেন, সকাল থেকে কারখানায় কাজ চলছিল। পরে চাকরির জন্য লোকজন কারখানার সামনে এসে বিক্ষোভ করলে কারখানা ছুটি দিয়ে দেয়।

শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, সকালে কারখানায় কাজ শুরুর পর কারখানার বাইরে কিছু লোকজন স্টাফদের বহনকারী দুটি মিনিবাস ভাঙচুর করেন। এ ধরনের পরিস্থিতে সাধারণত কারখানায় ঢুকে ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তাই কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে।

শিল্প পুলিশের-১ পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বিক্ষোভের মুখে হামীম গ্রুপ, শারমীনসহ অন্তত ৭০টি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছে।

সচিবদের যেসব নির্দেশনা দিলেন ড. ইউনূস

এদিকে শ্রমিকরা বলছেন, কোনো অবস্থাতেই আমরা আন্দোলন কিংবা বিক্ষোভ করতে চাই না। কারখানাগুলো বন্ধ করে দেওয়া হোক সেটিও আমরা চাই না। আমাদের দাবি-দাওয়াগুলো মেনে নিয়ে কাজের পরিবেশ নিশ্চিত করা হোক। আমরা কাজে ফিরতে চাই।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ভিজিএফ কার্ড

বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা

May 25, 2026, 1:30 AM Asia/Dhaka
প্রতিবন্ধী

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক

May 24, 2026, 11:29 PM Asia/Dhaka
police

কান ধরে ওঠবস করিয়ে ৬ পুলিশ সদস্যকে মুক্তি

May 24, 2026, 11:28 PM Asia/Dhaka
Latest News
ভিজিএফ কার্ড

বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা

প্রতিবন্ধী

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক

police

কান ধরে ওঠবস করিয়ে ৬ পুলিশ সদস্যকে মুক্তি

Tarek Reza

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা গ্রেপ্তার

BRT

বিআরটি প্রকল্প ভেঙে ফেলতে হবে : সড়কমন্ত্রী

Police

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

রেড হোপ ফাউন্ডেশন

রেড হোপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ‘লাল নদী’ অ্যাপের শুভ উদ্বোধন

সহায়তা

আঞ্চলিক সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিল বাংলাদেশ

BD Bank

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা

নীতি

‘নেতৃত্ব কেবল নীতিতে নয়, বাস্তব কাজের মাধ্যমেও প্রতিফলিত হতে হবে’

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp