জুমবাংলা ডেস্ক: সদ্য পাস করা এসএসসি ২০২১ সালের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর। প্রতিবছরই ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে।

এই ধারাবাহিকতায় ২০২১ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে:

প্রতিবছর এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে এই ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।অন্যান্য বছরের ন্যায় এ বছরও ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২১ প্রকাশ করেছে। সদ্য পাস করা এসএসসি ২০২১ সালের শিক্ষার্থীদের জন্য এবারের বৃত্তি প্রদান করা হবে।

বৃত্তির পরিমাণ ও সময়কাল
শিক্ষার স্তরঃ এইচ.এস.সি.

সময়কালঃ ২ বছর।

মাসিক বৃত্তিঃ ২,৫০০ টাকা।

বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ২৫০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২১

বৃত্তির জন্যে আবেদনের যোগ্যতাঃ

    • সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
    • জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
    • গ্রামীণ অনগ্রসর অঞ্চলের স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৮৩ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

Advertisement

আবেদনের নিয়ম ও শর্তাবলী

ডাচ্-বাংলা ব্যাংক এর শিক্ষা বৃত্তি এর আবেদন এর প্রক্রিয়া অনলাইনে করা হয়ে থাকে। ফলে সরাসরি কোন আবেদন গ্রহনযোগ্য হবে না। চলুন আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জেনে নেওয়া যাক।

অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ

http://app.dutchbanglabank.com/DBBLScholarship এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এখানে বিস্তারিত ব্যক্তিগত, ফ্যামিলি এবং একাডেমিক তথ্য দিয়ে আবেদন করতে হবে।

DBBL SSC 2021 Scholarship

আবেদন ফরম এর সাথে যা যা সংযুক্ত করতে হবে সেগুলো হলোঃ

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
  • আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
  • এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান পরীক্ষার নম্বর পত্র ও প্রশংসা পত্রের স্ক্যান কপি।
    ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২১

বৃত্তির অন্যান্য নীতিমালাঃ

  • যে সকল ছাত্র-ছাত্রী অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তাঁরা ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
  • গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্যে বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।
    বৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখঃ ০৩ জানুয়ারি ২০২২

আবেদনের শেষ তারিখঃ ০৬ ফেব্রুয়ারী ২০২২

প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশঃ ১০ ফেব্রুয়ারী ২০২২

প্রাথমিকভাবে বাছাইকৃতদের সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংক এর যে কোন শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ ১৩ ফেব্রুয়ারী ২০২২ থেকে ১৪ মার্চ ২০২২ ইংরেজি।

ডাচ বাংলা স্কলারশিপ এর অদ্যপান্ত

ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষা বৃত্তির কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে ১৯৯৭ সাল থেকে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। এই তালিকায় প্রতিবছর ই যুক্ত হচ্ছে নতুন নতু হাজারো ছাত্রছাত্রী।

মূলত তারা সিএসআর কার্যক্রমের আওতায় প্রতি বছর ১০২ কোটি টাকার ও বেশি পরিমান বৃত্তি প্রদান করে থাকে৷ এই পর্যন্ত প্রায় ৬০ হাজার ছাত্রছাত্রী শিক্ষাবৃত্তির আওতায় এসেছে এবং বর্তমানে প্রায় ১৫ হাজার ছাত্রছাত্রী চলমান কর্মসূচীর আওতায় আছে।

যমজ বোনের ‘যমজ’ গোল্ডেন জিপিএ-৫

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.