Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সনাতন পদ্ধতির পরিবর্তে মাটি ছাড়াই তৈরি হচ্ছে অত্যাধুনিক ইট!
বিভাগীয় সংবাদ

সনাতন পদ্ধতির পরিবর্তে মাটি ছাড়াই তৈরি হচ্ছে অত্যাধুনিক ইট!

By Sibbir OsmanApril 11, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: ইটভাটার সনাতন পদ্ধতির পরিবর্তে পরিবেশের ভারসাম্য রক্ষায় মেশিনে জ্বালানি ও মাটির ব্যবহার ছাড়াই তৈরি হচ্ছে অত্যাধুনিক ইট। এতে উর্বর জমি রক্ষা পাবে এবং বায়ুদূষণও হবে না।

সরেজমিনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেকীপুল এলাকায় গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে। সেখানে পরিবেশবান্ধব ও জমির মূল্যবান মাটি নষ্ট না করেই জার্মান প্রযুক্তিতে আগুনে না পুড়িয়ে, পাথর গুঁড়া ও সিমেন্ট দিয়ে অত্যাধুনিক ব্লক ইট তৈরি হচ্ছে। শ্রমিকরা কারখানার পাশে স্তূপ করা পাথর, সিমেন্ট, সিলেকশন সেন্ড ট্রলিতে এনে হপারে ঢেলে দেন। পরে মিক্সার মেশিনে অন্যান্য উপকরণ মিশ্রিত করে কনভেয়ার বেল্টের মাধ্যমে ভাইব্রো মাল্টি ক্যাভিটি মোল্ডিং মেশিনের মাধ্যমে তৈরি করা হয় এই ইট। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সারি সারিভাবে মেশিন থেকে বেরিয়ে আসে পরিবেশবান্ধব ব্লক ইট। এ অত্যাধুনিক ইট কিনতে দূর-দূরান্ত থেকে আসছেন অনেকে।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ইটের চেয়ে টেকসই, শক্তিশালী কংক্রিট ইট। চিরিরবন্দর উপজেলার বেকীপুল এলাকায় গড়ে উঠেছে গ্রিন ল্যান্ড অ্যান্ড টাইলস কারখানা। জ্বালানি ও মাটির ব্যবহার ছাড়াই, ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে বড়পুকুরিয়া খনির পাথর, পঞ্চগড়ের নুড়ি পাথর, পাথরের গুঁড়া, সিলেকশন সেন্ড, সিমেন্টসহ বেশকিছু উপকরণ দিয়ে।
সনাতন পদ্ধতির পরিবর্তে মাটি ছাড়াই তৈরি হচ্ছে অত্যাধুনিক ইট!

Advertisement

চিরিরবন্দরের গ্রিন ল্যান্ড অ্যান্ড টাইলসের উদ্যোক্তা রফিকুল বলেন, এই ইটে ভবন নির্মাণ করলে ৩০ শতাংশ পর্যন্ত ব্যয় সাশ্রয়ী হবে; যা সচরাচর মাটি দিয়ে তৈরি ইটে সম্ভব না।

জেলা হোমপ্লান পরিচালক প্রকৌশলী দেবাশীষ ভট্টাচার্য জানান, ইটভাটার পরিবেশের জন্য হুমকি। তবে মেশিনের তৈরি কংক্রিটের ব্লকে ভবন টেকসই ও পরিবেশবান্ধব হয়। এটা ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগ সহনীয়, সর্বোপরি ব্যয় সাশ্রয়ী বলেও মনে করেন তিনি।

জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ছামিউল আলম কুরসী জানান, মাটির তৈরি পোড়া ইটের বিকল্প হিসেবে কংক্রিটের ইট কৃষিবান্ধব, পরিবেশবান্ধব।

গ্রিন ল্যান্ড অ্যান্ড টাইলস কারখানায় কংক্রিট ইট ছাড়াও সেখানে তৈরি হয় ব্লক, ইউনি পেভার ও পার্কিং টাইলস। এই কারখানায় প্রতিদিন গড়ে ২০ হাজার কংক্রিটের ইট তৈরি হয়।

ট্রেনের ২৬ হাজার টিকিটের জন্য আড়াই কোটি ক্লিক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa