
আজ বৃহস্পতিবার কারান্তরীণ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা আসার পর সরকার একের পর এক আলোচনা করে গেল কিন্তু এখন রোহিঙ্গা বিষয়টি কোথায় দাঁড়িয়েছে। এর আগেও দেশে রোহিঙ্গা এসেছিল। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের দুইবার ফিরিয়ে দেওয়া হয়েছে।একবার খালেদা জিয়ার সময় আর একবার জিয়াউর রহমানের সময় রোহিঙ্গাদের শান্তিপূর্ণ মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়েছিল মিয়ানমারে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ যদি সঠিকপথেই চলতো তাহলে ব্যাংকে ডাকাতি হলো কেন? সরকার শুধু রাজনীতিকে ধ্বংস করেনি দেশের অর্থনীতিকেও ধ্বংস করেছে। সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে সরকারের ব্যর্থতায় রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ার কারণে। তাই ব্যাংক ডাকাতিতে অবাক হওয়ার কিছু নেই। দেশ চালনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



