
রোববার দিবাগত রাতে রাজধানীর উত্তরা- ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হয় অভিযান। চার ঘণ্টা পর ছেলেসহ আটক করা হয় সাবেক অতিরিক্ত সচিবকে।
২০২০ সালে, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই, অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



