জুমবাংলা ডেস্ক : পুলিশের গুলিতে টেকনাফের শাপলাপুর চেকপোস্টে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনার তদন্তকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছেন সেনাপ্রধান ও পুলিশ মহাপরিদর্শক।

Advertisement

বুধবার (৫ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান ও পুলিশ সদর দফতরের এআইজি পদ মর্যাদার একাধিক কর্মকর্তা।

রাশেদুল আলম খান বলেন, ১০টা ৩৫ মিনিটে সেনাপ্রধান ঢাকা ত্যাগ করেন। সর্বশেষ খবর অনুযায়ী আর পাঁচ/ সাত মিনিটের মধ্যে তিনি কক্সবাজার পৌঁছাবেন।

পুলিশের কর্মকর্তারা বলেন, দুপুরের মধ্যেই আইজিপি কক্সবাজারে পৌঁছাবেন। নিজেদের মত করেই তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন।

প্রসঙ্গ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)।

শুক্রবার (৩১ জুলাই) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন তিনি। সশস্ত্র বাহিনীর এক সাবেক কর্মকর্তা পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের সরকারি তদন্ত কমিটি।

এমনকি মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন সিনহার মাকে। সেই সঙ্গে আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

অপর দিকে নিহতের পরিবারের খোঁজ-খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সিনহার পরিবার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.