Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সিলেটে জোড়া লাগানো দুই শিশুর জন্ম, দু:চিন্তায় কৃষক বাবা
বিভাগীয় সংবাদ সিলেট

সিলেটে জোড়া লাগানো দুই শিশুর জন্ম, দু:চিন্তায় কৃষক বাবা

By Saiful IslamFebruary 2, 20202 Mins Read

সিলেটে জোড়া লাগানো দুই শিশুর জন্ম, দু:চিন্তায় কৃষক বাবা

Advertisement
জুমবাংলা ডেস্ক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক লিভার নিয়ে জন্ম নিয়েছে জোড়া লাগানো দুই শিশু। অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হলেও জোড়া লাগা দুই কন্যা শিশুর লিভার একটি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট-এনআইসিইউ না থাকায় জোড়ালাগা শিশু দুটিকে আলাদা করা সম্ভব হয়নি। ফলে তাদেরকে পাঠানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। আর্থিক সামর্থ্য না থাকায় শিশু দুটিকে আলাদা করার চিকিৎসা ব্যয়ের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন জোড়া লাগা শিশুর কৃষক পরিবার।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর গ্রামের কৃষক হাফেজ মামুনুর রশিদের স্ত্রী ফাতেমা বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো দুটি কন্যা শিশুর জন্ম হয়।

জন্মের পর থেকে গত এক সপ্তাহ শিশু দুটিকে রাখা হয় হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের ইনকুভেটরে। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত করেন যে শিশু দুটির সকল অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ও আলাদা থাকলেও, একটি লিভার নিয়েই জন্ম নিয়েছে তারা।

হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নূরুল আলম জানান, এর আগেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এরকম জোড়া লাগা শিশুর জন্ম হয়েছে। গত ২৫ জানুয়ারি জন্ম নেয়া কন্যাশিশু দুটি ভালো আছে। মাঝে মধ্যে শরীরের তাপমাত্রা কমে যাওয়ায় তাদেরকে ইনকুভেটরের মধ্যে রাখা হয়েছে। শিশু দুটির কিডনি, হার্ট ও ফুসফুস আলাদা রয়েছে। শুধুমাত্র লিভার একটি। তবে অপারেশনের মাধ্যমে লিভারটি কেটে শিশু দুটির মধ্যে প্রতিস্থাপন করে তাদেরকে আলাদা করা সম্ভব।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান জানান, শিশু দুটির অস্ত্রোপচার করা প্রয়োজন। অস্ত্রোপচারের পর এনআইসিইউ সার্পোটের প্রয়োজনও পড়তে পারে। কিন্তু ওসমানী হাসপাতালে এখনও এনআইসিইউ চালু না হওয়ায় শিশু দুটিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ দুই শিশু ও তাদের মায়ের স্বাস্থ্যের বিশেষ নজর রাখছে এবং তাদের সর্বোচ্চ সেবা প্রদান করছে বলেও জানান তিনি।

ওসমানী হাসপাতালে শিশু দুটির পাশে থাকা তাদের দাদা শওকত আলী বলেন, প্রথমে জোড়া লাগানো মেয়ে জন্ম নেয়ায় আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তবে ভয়ের কিছু নেই বলে এখানকার চিকিৎসকরা আমাদের আশ্বস্ত করেছেন। এখন পরিবারের সকলেই খুশি।

তিনি বলেন, আমার ছেলে দরিদ্র কৃষক। তার পক্ষে ঢাকায় নিয়ে মেয়েদের অস্ত্রোপচার করানোর আর্থিক সামর্থ্য নেই। ফলে কীভাবে ঢাকায় নিয়ে যাবো এই নিয়ে আমরা দু:চিন্তায় আছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa